চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ায় অনুপ্রবেশকারী ইউক্রেন সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই! জরুরি অবস্থা জারি

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়ার আকাশে তো কখনো ইউক্রেনের আকাশ। দুইপক্ষের মধ্যে দ্বন্দ্বে সামরিক শক্তির কোন ত্রুটি রাখা হচ্ছে না। সতর্ক রয়েছে দুই পক্ষই। এমতাবস্থায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বুধবার(৭ আগস্ট)ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা (ইউক্রেনীয় সমর্থক যোদ্ধা)অনুপ্রবেশ করেছেন। সেখানে রুশ সেনা এবং অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। রুশ সেনা প্রতিরোধ করার চেষ্টা করলেও দুইপক্ষের মধ্যে চলে তুমুল লড়াই।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই নিয়ে ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর আলেক্সিস্মিরনভ বলেছেন, ‘অঞ্চলটিতে শত্রু বাহিনী প্রতিরোধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় ছিল। রাশিয়ার তরফ থেকে তাই করা হয়েছে’

কুরস্ক অঞ্চলটিতে এই লড়াই হয়েছে। এর আগেও এই অঞ্চলটিতে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশ করে রুশ ঘাঁটিতে আক্রমণ করেছিল।রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী অঞ্চলটিতে বুধবার নিয়ে টানা দুদিন এই ধরনের ঘটনা ঘটছে।

এই নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলটি হল তাঁদের প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন হাব। এখানে হামলা হলে তা রক্ষা করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই অঞ্চলে রাশিয়ার গ্যাস সরবরাহ হয়ে থাকে। বারবার হামলা হতে থাকলে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যবস্থায় টান পড়বে। তবে শত্রুপক্ষ বিষয়টি পরিকল্পনা করেই করেছে। যদিও রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী এই হামলা প্রতিরোধ করেছে। তবে আরও সতর্ক হচ্ছে রাশিয়া।  

পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও দাবি, বুধবার রাশিয়ার সেনারা ইউক্রেনের ৭ ট্যাংক, সেনা সদস্যদের পরিবহনের ৮ গাড়ি, ৩ টি পদাতিক বাহিনীর গাড়ি ও ৩১টি যুদ্ধ-সংশ্লিষ্ট গাড়িসহ মোট ৫০টি যুদ্ধ পন্য পরিবহন যান ধ্বংস করেছে। যদিও রাশিয়ার এসব দাবি নিয়ে এখনো পর্যন্ত ইউক্রেনের তরফে কোন প্রতিক্রিয়া আসে নি।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ