মাতৃভূমি রক্ষার জন্যই ইউক্রেনে সামরিক অভিযান, বিজয় দিবসে বার্তা পুতিনের

সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও মাতৃভূমি রক্ষায় এমন লড়াই চালাবে রুশ সেনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমী দেশগুলির হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হয়েছে। সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও মাতৃভূমি রক্ষায় এমন লড়াই চালাবে রুশ সেনা। রাশিয়ার জমিতে কেউ আক্রমণ করতে এলে যোগ্য জবাব দেওয়া হবে। তবে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানকে যুক্তিসঙ্গত আখ্যা দিলেও দেশটির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর ঘোষণা করেননি রুশ প্রেসিডেন্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী মস্কোর রেড স্কয়ারে এদিন বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বর্তমানে ইউক্রেনের ডনবাস অঞ্চলে লড়াই করতে গিয়ে নিহত রুশ সেনাদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করা হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মাতৃভূমি রক্ষার জন্যই ইউক্রেনে লড়ছেন আমাদের সেনারা।  ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের অবশ্যই প্রয়োজন ছিল এবং এটি সময়োপযোগী সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের কথা শুনতে চায়নি। উল্টে রাশিয়ার জমিতেই হামলা চালানোর চেষ্টা চালাচ্ছিল। যা আমাদের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ফলে বাধ্য হয়েই আমাদের লড়াইতে নামতে হয়েছে।’ ইউক্রেনেও রাশিয়ার জয় হবে বলে আত্মপ্রত্যয়ী কণ্ঠে এদিন ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের