চিত্রগ্রাহককে হত্যার মামলা খারিজ, আবেগে কেঁদে ফেললেন অ্যালেক বাল্ডউইন

বিচারক আরও জানিয়েছেন, "সম্ভবত অভিনেতার বিরুদ্ধে এই তথ্যগুলি রাষ্ট্র আটকে রাখার চেষ্টা করেছিল। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই আচরণ আসামীর পক্ষে অত্যন্ত ক্ষতিকর।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরে চলতে থাকা মামলার শুনানি শুনে শুক্রবার (১২ জুলাই) আদালতের ভেতরেই কেঁদে ফেললেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বাল্ডউইন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, ২০২১ সালে নিজের ছবি ‘RUST’-এর সেটে সিনেমাটোগ্রাফারকে গুলি করে হত্যা করেছেন তিনি। কিন্তু বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শুটিং চলাকালীন এমন ঘটনা ঘটেছিল। যখন তাঁকে নকল গুলির পিস্তল না দিয়ে আসল গুলির বন্দুক দেওয়া হয়েছিল। শুটিংয়ের একটি দৃশ্যের সময় তিনি যখন শুটিং চালিয়ে দেন, তখন তিনি বুঝতে পারেননি যে ওটা আসল গুলি। এবং গুলি দিয়ে সিনেমাটোগ্রাফারের বুকে বিঁধে যায় এবং তিনি মারা যান। আর দোষ পড়ে অভিনেত্রী উপর। প্রায় তিনবছর মামলা চলার পর অবশেষে রেহাই পেলেন অভিনেতা।উপযুক্ত প্রমাণের অভাবে অভিনেতার বিরুদ্ধে সকল অভিযোগ খারিজ করে দেন বিচারক।

যা শুনে আদালতেই কেঁদে ফেলেন অভিনেতা অ্যালেক বাল্ডউইনের। শুক্রবার নিউ মেক্সিকোর আদালতে বিচারক মেরি মার্লো সোমার, সান্তা ফে, বিচারের শুনানিতে বলেছেন, বুলেট সম্ভবত সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের মৃত্যুর সঙ্গে যুক্ত। কিন্তু এর কোনও যোগ্য প্রমানাদি এখনও পাওয়া যায়নি। এই মামলায় দোষী প্রমাণিত হলে অভিনেতার ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত হতে পারতো। তাই বিচারক মামলা খারিজ করে দেওয়া পর কেঁদে ফেলেন অভিনেতা। বিচারক আরও জানিয়েছেন, “সম্ভবত অভিনেতার বিরুদ্ধে এই তথ্যগুলি রাষ্ট্র আটকে রাখার চেষ্টা করেছিল। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই আচরণ আসামীর পক্ষে অত্যন্ত ক্ষতিকর।” ২০২১ সালের অক্টোবরে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মহড়ার সময় ব্যাল্ডউইন হাচিন্সের দিকে একটি বন্দুক ধরেছিলেন যখন তিনি গুলি চালান, এবং সেখানে সত্যিকারের গুলি থাকায় হাচিন্স ঘটনার সময়ই মারা যান। এবং চলচ্চিত্রের পরিচালককে আহত করে। আর বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। আর এই অনৈচ্ছিক হত্যাকাণ্ডের জন্য ইতিমধ্যেই ১৮ মাসের কারাদণ্ড ভোগ করছেন অভিনেতা।

অভিনেতার বিপক্ষের প্রসিকিউটররা দাবি করেছেন যে, তিনি মৌলিক বন্দুক সুরক্ষা আইন উপেক্ষা করে সেটে বেপরোয়া আচরণ করেছিলেন। বাল্ডউইনের সেলিব্রিটি আইনজীবী অ্যালেক্স স্পিরো যুক্তি দিয়েছিলেন যে, অস্ত্রের মারাত্মক বিষয়বস্তু পরীক্ষা করার জন্য অভিনেতার কোন দায় নেই এবং এতে লাইভ রাউন্ড রয়েছে তা তিনি জানতেন না। কিন্তু প্রতিরক্ষার মামলাও পুলিশ ঠিকমতো তদন্ত করতে পারেনি। তাই গতকাল মামলায় চিরকালের মতো মুক্তি পেলেন অ্যালেক বাল্ডউইন। আর আবেগ চাপতে না পেরে আদালতেই কেঁদে ফেলেন অভিনেতা। যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে