আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলমগ্ন  সাহারা মরুভুমি, টানা ৫০ বছর পর দেখা দিল বন্যা

আন্তর্জাতিক ডেস্কঃ গত দুদিন ধরে দক্ষিণ-পূর্ব মরক্কোতে চলছে ভারী বৃষ্টি। আর সেই বৃষ্টির জেরেই টানা ৫০ বছর পর বন্যা দেখা দিল সাহারা মরুভুমিতে। মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তা হাউসিন ইউয়াবেব সংবাদমাধ্যমকে  জানিয়েছেন , ‘৩০ থেকে ৫০ বছর পর এত অল্প সময়ের মধ্যে এত বৃষ্টিপাত হয়েছে।  আর তাতেই জাগোরা ও টাটার মধ্যবর্তী শুকনো হ্রদ জলমগ্ন হয়ে পড়েছে।‘

উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকা জুড়ে ৯০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি। তাই আবহাওয়াবিদরা বন্যা পরিস্থিতিকে  একটি বহির্মুখী ঝড় হিসাবে আখ্যায়িত করেছে। আর এই ঝড় জলবায়ুর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই   NASA-র কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে জলমগ্ন সাহারার নয়া রূপ চোখে পড়েছে। সেখানে দেখা গিয়েছে  ঢেউ খেলানো বালিয়াড়ির মাঝে নদীর আগারে এঁকেবেঁকে জল জমে  রয়েছে ।  জমে থাকা জল কার্যত হ্রদের আকার ধারণ করেছে  যা দেখে হতবাক সকলে।  

হাওয়া অফিস জানিয়েছে, রাবাত থেকে প্রায় ২৮০ মাইল দক্ষিণে গ্রাম তাগোউনিতে মাত্র ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এত অল্প সময়ে এই পরিমাণ বৃষ্টি গত ৫০ বছরে হয়নি। আচমকাই বন্যা  হওয়ায় বিজ্ঞানীদের দাবি, প্রতি ২০ বছর অন্তর সাহারা চরিত্রগত পরিবর্তন ঘটতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ