এক বছরে ১৮৫৪ কোটি টাকা বেতন নিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই

২১৮ মিলিয়ন ডলারের স্টক পুরস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের জানুয়ারি মাসেই গুগল (GOOGLE) ছাঁটাই করেছে প্রায় ১২হাজার কর্মী। খরচ বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল গুগল। তবে সিইও কত বেতন পেয়েছেন জানেন?

গুগলের সিইও সুন্দর পিচাই মাত্র এক বছরেই (গত বছরে) বেতন পেয়েছেন ২২৬ মিলিয়ন ডলার! মানে, ১৮৫৪ কোটি টাকারও বেশি! যা ওই সংস্থার অন্যান্য শীর্ষকর্তাদের বেতনের থেকে কয়েক গুণ বেশি। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিপোর্ট অনুযায়ী, এই বিপুল বেতনের মধ্যে অন্তর্ভুক্ত ২১৮ মিলিয়ন ডলারের স্টক পুরস্কার।

সূত্রের খবর, গুগল ব্যাপক কর্মী ছাঁটাই করলেও সিইও সুন্দর পিচাইয়ের মেধা ও শ্রমের কথা মাথায় রেখেই তাঁর বেতনে কোনও কাটছাঁট করেনি। অন্যদিকে, গুগলের বহু কর্মীর বেতনেও কমানো হয়েছিল। সংস্থার কথা মাথায় রেখে সুন্দর পিচাই জানিয়েছিলেন, তিনি নিজের বেতনেও কাটছাঁট করবেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ভারতে গুগলের কর্মী ছাঁটাই হয়েছেন ৪৫৩ জন।

২০২২ সালের একটি রিপোর্ট অনুসারে, সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতনের পরিমাণ দুই মিলিয়ন ডলার। তবে তার মোট সম্পত্তির পরিমাণ আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। ২০ শতাংশ কমে সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫,৩০০ কোটি। আর উল্লেখ করার মতো ঘটনা হলো কর্মী ছাঁটাইয়ের আগে সংস্থার সিইও সুন্দর পিচাইয়ের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই