আর্থিক জালিয়াতির দায়ে এফটিএক্স CEO স্যাম ব্যাঙ্কম্যানের ২৫ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের টাকা হাতানোর অভিযোগে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইডকে ২৫ বছরের জেলের সাজা শোনাল আদালত। গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতের জেলা বিচারক লুইস কাপলান ওই সাজা শুনিয়েছেন। গত বছরের শেষের দিকে আর্থিক জালিয়াতি ও অর্থ তছরূপের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ব্যাঙ্কম্যান।যদিও আদালতে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এফটিএক্স প্রতিষ্ঠাতা।

বিটকয়েনের ব্যবসা করে কোটি-কোটি ডলার উপার্জন করেছিলেন ৩০ বছর বয়সী ব্যাঙ্কম্যান। ২০১৯ সালে আচমকাই এফটিএক্স নামে ক্রিপ্টোকারেন্সি বিনিময প্রতিষ্ঠান খোলেন। সংস্থার প্রধান কার্যালয় ছিল বাহামায়। বছর তিনেক চুটিয়ে ব্যবসা করার পরে আচমকাই ২০২২ সালের নভেম্বর মাসে এফটিএক্সকে আর্থিকভাবে দেউলিয়া ঘোষণা করার আবেদন করেন। পরে জানা যায়,মাত্র ৭২ ঘন্টায় প্রতিষ্ঠানটি থেকে ৬০০ কোটি ডলারের সম পরিমাণ অর্থ তুলে নিয়েছিলেন গ্রাহকরা। ফলে ব্যবসা চালিয়ে যাওয়ার মতো অর্থ ছিল না প্রতিষ্ঠানটির কাছে।

তদন্তে নেম,এ মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ জানতে পারে, মাত্র তিন দিনে ওই বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার মূল চক্রী ছিলেন খোদ এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের অনুরোধে ২০২২ সালের ডিসেম্বরে এফটিএক্স প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করে বাহামা পুলিশ। আমেরিকায় ফিরিয়ে এনে বিচার শুরু হয় ব্যাঙ্কম্যানের। সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অপরাধে ৩০ বছর বয়সী এফটিএক্স প্রতিষ্ঠাতার ৪০ থেকে ৫০ বছরের জেলের সাজার দাবি জানিয়েছিলেন সরকারি কৌঁসুলিরা।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ