নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানে। শুক্রবার কাঠমান্ডুর জেলা আদালতের বিচারক শিশির রাজ ধাকাল চূড়ান্ত শুনানি শেষে লামিছানেকে দোষী সাব্যস্ত করেন। যদিও এদিন কোনও সাজা ঘোষণা হয়নি। পরবর্তী শুনানিতেই সাজা ঘোষণা হবে। কত বছরের জেলের সাজা এবং আর্থিক জরিমানা ঘোষণা করা হয় দেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই।

গত বছরের সেপ্টেম্বরের ৬ তারিখে গৌশালায় মেট্রোপলিটান পুলিশ স্টেশনে এক নাবালিকা লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই সময়ে ত্রিনিদাদ ও টোবাগোতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ছিলেন লামিছানে। অক্টোবরের ৬ তারিখ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই কাঠমান্ডু পুলিশ তাঁকে গ্রেফতার করে। কাঠমান্ডু জেলা আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাটান হাইকোর্টের দ্বারস্থ হন নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। চলতি বছরের ১২ জানুয়ারি লামিছানেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে জামিন দেন বিচারপতি ধ্রুবরাজ নন্দা এবং রমেশ দাহাল। সেই থেকে জামিনে মুক্ত রয়েছেন নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

গত রবিবার থেকে কাঠমান্ডু জেলা আদালতে লামিছানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়েছিল। এদিন ওই শুনানি শেষ হয়। শুনানি শেষে লামিছানেকে দোষী হিসাবে ঘোষণা করেন বিচারক। নেপালের পাশাপাশি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছিলেন ২২ বছর বয়সী ক্রিকেটার। সূত্রের খবর, কাঠমান্ডু জেলা আদালতের বিচারক সাজা ঘোষণার পরেই ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাটান হাইকোর্টের দ্বারস্থ হবেন লামিছানে।

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের