হোয়াইট হাউজে প্রথমবার বাজল ‘সারে জাঁহাসে আচ্ছা….’

এটি ছিল রোজ গার্ডেনে হোয়াইট হাউসের AANHPI হেরিটেজ মাসের আশ্চর্যজনক উদযাপন। এর সবচেয়ে ভালো দিকটা ছিল, আমি যখন হোয়াইট হাউসে ঢুকলাম, তখন আমাকে' সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা' বাজিয়ে সঙ্গীতশিল্পীরা অভ্যর্থনা জানালেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্তান হামারা’, ভারত থেকে ইংরেজদের তাড়ানোর প্রয়াসে যে সকল গান বাঁধা হয়েছিল, তার মধ্যে একটি মহম্মদ ইকবালের লেখা, ‘সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্তান হামারা’। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ে তৈরি করা অন্যতম শ্রেষ্ঠ দেশাত্মবোধক গান এটি। গোটা বিশ্বের ভারতীয়দের কাছে এই গানের মাহাত্ম্য আলাদাই। তবে শুরু ভারতীয় দের কাছে নয়, ভারতীয় সংস্কৃতিতে বুঁদ গোটা বিশ্বের মানুষরা। সোমবার তার আরেকবার ঝলক মিলল। যে ইংরেজরা ভারতে দীর্ঘদিন রাজত্ব চালিয়েছে, যাঁদের তাড়ানোর জন্যে একের পর এক যুদ্ধে শহীদ হয়েছেন ভারতীয়রা, সেই ইংরেজদের দেশেই এবার চলল ভারতীয় দেশাত্মবোধক গান। কী অবাক হচ্ছেন!

হ্যাঁ, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউসে এশিয়ান আমেরিকানদের সামনে মেরিন ব্যান্ডের সুরে শোনা গেল ভারতীয় দেশাত্মবোধক গান ‘সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্তান হামারা’ গানটি। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং US রাষ্ট্রপতি জো বাইডেন। তাঁর আমন্ত্রণেই মেরিন ব্যান্ড হোয়াইট হাউসে তাঁদের পারফরম্যান্স দেওয়ার সুযোগ পায়। যা কিনা ভারতীয়দের কাছে রীতিমতো গর্বের মুহূর্ত। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে মেরিন ব্যান্ড দুবার ‘সারে জাহা সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’, গানটি বাজিয়েছিল। আসলে, বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান, প্যাসিফিক হেরিটেজ মাস উদযাপনের জন্যে এদিন হোয়াইট হাউসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছিল মেরিন ব্যান্ডকে। তাই এদিন ইন্দো-আমেরিকানদের অনুরোধেই তারা ‘সারে জাহা সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’ গানটি বাজিয়েছিল।

এই প্রসঙ্গে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের নেতা অজয় ​​জৈন ভুটোরিয়া রোজ গার্ডেন সংবর্ধনার পরে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “এটি ছিল রোজ গার্ডেনে হোয়াইট হাউসের AANHPI হেরিটেজ মাসের আশ্চর্যজনক উদযাপন। এর সবচেয়ে ভালো দিকটা ছিল, আমি যখন হোয়াইট হাউসে ঢুকলাম, তখন আমাকে’ সারে জাঁহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা’ বাজিয়ে সঙ্গীতশিল্পীরা অভ্যর্থনা জানালেন। আমার খুব ভালো লাগছিল। এটি হোয়াইট হাউসে একটি গর্বের মুহূর্ত ছিল। আমি তাদের সঙ্গে গান গাইতে শুরু করি এবং তারপর আমি তাদের আবার এটি বাজাতে অনুরোধ করেছিলাম।” তিনি আরও বলেন, ‘ভারত-মার্কিন সম্পর্ক সব পর্যায়ে মানুষ থেকে মানুষে বৃদ্ধি পাচ্ছে। ৪.৪ মিলিয়নেরও বেশি ভারতীয় আমেরিকান এই এই সম্পর্কের মেরুদণ্ড। তারপর এটি ব্যবসা থেকে ব্যবসা এবং সরকার থেকে সরকার বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী মোদি আসছেন, নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছেন এবং আরও অনেক কিছু বাড়ছে, বাণিজ্য আরও বাড়তে চলেছে।’ তবে এই প্রথম নয়, এই নিয়ে এক বছরে দ্বিতীয়বার হোয়াইট হাউসে জনপ্রিয় ভারতীয় দেশাত্মবোধক গানটি বাজানো হল। প্রথম বাজানো হয়েছিল, যখন ২৩ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর ছিল হোয়াইট হাউসে। AANHPI হেরিটেজ মাসে এই গানটি বাজানোও রাষ্ট্রপতি বাইডেন এবং তার দল ভারত-মার্কিন সম্পর্ক এবং ভারতীয় আমেরিকানদের জন্য কতটা যত্নশীল তার প্রমাণ দেয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে