ইরানের বিরুদ্ধে চরম পদক্ষেপ সৌদি আরবের, সামরিক অ্যাটাশে-সহ ৫ কূটনৈতিককে বহিষ্কার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়াল সৌদি আরব ও ইরান-এর কূটনৈতিক টানাপোড়েন। ইরানের সামরিক অ্যাটাশে-সহ মোট পাঁচজন দূতাবাস কর্মীকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদ। শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইরান ধারাবাহিকভাবে তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাল্ফ কোঅপারেশন কাউন্সিল-ভুক্ত দেশগুলির পাশাপাশি একাধিক আরব ও ইসলামিক দেশেও ইরানের আগ্রাসী কর্মকাণ্ড উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের দাবি, এই হামলাগুলি বেইজিং চুক্তি এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলির সরাসরি লঙ্ঘন। সৌদি প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ইরানের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং আরও তিনজন কূটনীতিককে দ্রুত দেশ ছাড়তে হবে। একইসঙ্গে তারা সতর্ক করেছে, এই ধরনের আগ্রাসী আচরণ চলতে থাকলে দুই দেশের সম্পর্ক আরও অবনতি দিকে যেতে পারে। এদিকে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। দেশের নিরাপত্তা, আকাশসীমা এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইজরায়েলকে ঘিরে সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সৌদি আরব-ইরান সম্পর্কের এই নতুন টানাপোড়েন গোটা অঞ্চলের কূটনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ