চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যালেস্তাইনের পাশেই থাকছে সৌদি আরব

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষ এখন বিশ্বজুড়ে সমালোচিত। এই সংঘর্ষে গোটা বিশ্ব আড়াআড়িভাবে বিভক্ত হয়েছে। একপক্ষ যখন ইজরায়েলের পক্ষে। অপর পক্ষ তখন প্যালেস্তাইনের বিপক্ষে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ দেশগুলি ইজরায়েলের পক্ষে। অন্যদিকে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি প্যালেস্তাইনের পাশে দাঁড়াল  সৌদি আরব।

মঙ্গলবার সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানান, ‘ফিলিস্তিনি জনগণের সুন্দর জীবনের বৈধ অধিকার ও ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি অর্জনের জন্য সৌদি আরব পাশে আছে।’  এই সংঘর্ষ রুখতে প্রচেষ্টা অব্যহত রয়েছে।

ইজরায়েল ও প্যালেস্তাইনের সংঘর্ষ অত্যন্ত গুরুত্বের চোখে সৌদি যুবরাজ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তিনি ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক জীবনযাপনের আশা করেছিলেন। ইতিমধ্যেই এই ইস্যুতে  মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ-এর সঙ্গে ফোনে কথোপকথন সেরেছেন।  

গত শনিবার ইজরায়েলের বিরুদ্ধে হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইজরায়েলের পক্ষ থেকে হামাস অধীনস্ত গাজায় ভয়াবহ হামলা চালানো হয়। নিহতের সংখ্যা দুপক্ষ মিলিয়ে ১৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ। এই সংঘর্ষে গাজায় নিহত ১৪০ জন শিশু।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই গাজার হাসপাতালগুলিতে মানবিক করিডরের আবেদন জানিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ জাতিসংঘ। ইজরায়েলের এই আক্রমনে  আন্তর্জাতিক নীতি লঙ্ঘন হয়েছে বলেই অভিমত জাতিসংঘের। ইতিমধ্যেই দুই দেশকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।  তবে গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করতে খাদ্য, জল, জ্বালানি বন্ধ করেছে ইজরায়েল।  এতে শয়ে শয়ে মানুষ ক্ষুধার জ্বালায় মরবেন। শিশুরা অভুক্ত থাকবে। ফলে সাধারণ মানুষকে ক্ষুধার্ত করার এই অভিপ্রায় যুদ্ধাপরাধ বলে জানিয়েছে জাতিসংঘ।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে চিন থেকে বিশেষ অস্ত্র সংগ্রহ করছে ইরান

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ