দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সর্বকালীন নৃশংতার নজির, সৌদিতে একদিনেই ৮১ জনের শিরচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক: ফের নৃশংসতার নজির গড়ল সৌদি আরব। একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। শনিবার  মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথম একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অপরাধেই ওই ৮১ জনকে চরম শাস্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি’ নিউজ জানিয়েছে, ১৯৭৯ সালে মক্কার পবিত্র মসজিদে আক্রমণ চালানোর অভিযোগে একই সঙ্গে একদিনে ৬৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ওটাই ছিল একদিনে মৃত্যুদণ্ড কার্যকর করার সর্বোচ্চ রেকর্ড। ২০১৯ সালের এপ্রিল মাসের ২৪ তারিখ একদিনে ৩৭ জনের শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার মধ্যে একজনের দেহ  শিরচ্ছেদের পরে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ওই ঘটনা নিয়ে সরব হয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। কিন্তু তাতে খুব একটা কর্ণপাত করেননি সৌদির রাজা সলমান ও তাঁর পুত্র যুবরাজ মোহাম্মদ সলমান।

‘সৌদি প্রেস এজেন্সি’ জানিয়েছে, শনিবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা নিরীহ নাগরিকদের পাশাপাশি দেশের নিরাপত্তা রক্ষীদের হত্যা, দেশজুড়ে সন্ত্রাসী কাজকর্মের প্রসার ঘটানোর পিছনে জড়িত ছিল। এমনকী অপহরণ সহ আরও বেশ কিছু মারাত্মক অপরাধের সঙ্গেও জড়িয়ে ছিল। যে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার মধ্যে সৌদি আরবের নাগরিক ৭৩ জন। সাতজন ইয়েমেনের এবং একজন সিরিয়ার নাগরিক।  

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ