প্যালেস্তাইনকে স্বীকৃতি না দিলে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নয়, জানিয়ে দিল সৌদি আরব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন রাষ্ট্র হিসাবে প্যালেস্তাইনকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইজরায়েলের সঙ্গে কোনও রকম কূটনৈতিক সম্পর্ক স্থাপন নয়। ওয়াশিংটনকে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সৌদি আরব। আর ওই বার্তা পাওয়ার পরেই ঘুম উবেছে বাইডেন প্রশাসনের। সৌদি আরবের শীর্ষ নেতাদের মন গলাতে ফের মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

গাজায় লাগাতার গণহত্যা চালানোয় ইজরায়েলের উপরে ক্ষুব্ধ সৌদি আরব। অবিলম্বে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যালীলা বন্ধ করার দাবি জানিয়েছে সৌদির বিদেশ মন্ত্রক। তেল আভিভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নতুন করে একাধিক শর্ত দিয়েছে। যদিও গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সৌদি আরব ও ইজরায়েল আগ্রহী।’

কিন্তু বাইডেন প্রশাসনের অন্যতম শীর্ষ আধিকারিকের ওই দাবি বুধবার সরাসরি খারিজ করে দিয়েছে সৌদি আরবের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে সৌদির বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং গাজা উপত্যকায় ইজরায়েলকে গণহত্যা বন্ধ করতে হবে। এই শর্ত পূরণের পরেই তেল আভিভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইজরায়েলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। যদিও সৌদি আরব মার্কিন প্রশাসনের অনুরোধেও তেল আভিভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়নি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা