চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে ঈদ-উল-আজহা পালিত হবে ২৮ জুন

জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদ-উল আজহা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সংশয়ের অবসান। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ জুন সৌদি আরবে মুসলিমদের পবিত্র উ‍ৎসব ঈদ-উল-আজহা পালিত হবে। রবিবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আগামিকাল সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। আর জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদ-উল আজহা। সেই হিসেবে ২৮ জুন দেশে ঈদ পালন করা হবে।

তবে সৌদিতে ২৮ জুন পালিত হলেও চাঁদ না দেখা যাওয়ায় মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত  মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইতে ঈদ-উল-আজহা পালিত হবে পরের দিন ২৯ জুন। জিলহজ মাসের চাঁধের দেখা পাওয়ার জন্য এদিন আকাশপানে চেয়েছিলেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমির আধিকারিকরা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চাঁদের দেখা মেলেনি। ফলে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে বলে জানানো হয়েছে।

চাঁদ দেখার ওপরেই মুসলিমদের দুই প্রধান পার্বন ঈদ উল-ফিতর ও ঈদ-উল-আজহা কবে পালিত হয় তা নির্ভর করে। প্রতি বছরই এ নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়। একাধিক দেশে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হয়। ভারত এবং বাংলাদেশে চাঁদ না দেখা গেলে সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ পালিত হয়, তার পরের দিন উ‍ৎসব পালন করেন মুসলিমরা।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ