ইরানে হামলার হুমকি খামেনেইকে হত্যার হোতা সৌদি আরবের যুবরাজের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযান রবিবার (৮ মার্চ) নবম দিনে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তবে এই হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে, এই হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা আক্রমণ শুরু করেছে। সেই তালিকায় সৌদি আরবের নামও উঠে এসেছে। এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের ওপর হামলা চালানোর বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে তিনি ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করেছিলেন।

আরও পড়ুন: ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যা করা হবে, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তবে সাম্প্রতিক হামলার পর সৌদি আরব তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ইরান-আমেরিকা সংঘাতের কূটনৈতিক সমাধান চায়। কিন্তু যদি ইরান সৌদি ভূখণ্ড বা তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যায়, তাহলে রিয়াদও পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র বার্তা সংবাদ সংস্থাকে জানিয়েছে, শনিবারই এই সতর্কবার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি তেহরানের পক্ষ থেকে চালানো সাম্প্রতিক হামলার জন্য ক্ষমা চান। 

সূত্রের খবর, এর দুই দিন আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপচারিতায় সৌদি আরবের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়। প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেন, যদি ইরান সৌদি ভূখণ্ড বা তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালাতে থাকে, তাহলে রিয়াদ বাধ্য হয়ে আমেরিকাকে তাদের ঘাঁটি সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দিতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে সৌদি আরব পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতেও প্রস্তুত থাকবে। যদিও এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের জবাব এখনও সৌদি আরব ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের