দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য রোগে আক্রান্তদের হজযাত্রায় দেওয়া হবে না অনুমতি, বড় সিদ্ধান্ত সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক: হজযাত্রা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। ২০২৬ সালের পবিত্র হজ যাত্রার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগ এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন হজযাত্রীদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না বলেই জানিয়েছে সৌদি আরব সরকার। সংশ্লিষ্ট দেশগুলিকে প্রতিটি ইচ্ছুক হজযাত্রীর স্বাস্থ্যের ইতিহাস পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদির এক সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সকল হজযাত্রীকে একটি সার্টিফিকেট প্রদান করতে হবে যে তারা স্বাস্থ্য সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং হজ পালনের যোগ্য।” আরও বলা হয়েছে যে, হজযাত্রী প্রেরণকারী সকল দেশকে পাঠানো সৌদি চিঠিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে কোন শর্তে তাদের হজ পালনে বাধা দেওয়া হবে। বিবৃতি অনুসারে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে, যদি কারো প্রধান অঙ্গ-প্রত্যঙ্গ কাজ না করে, তাহলে তাকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

জানানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষ হৃদরোগের কারণে অসুস্থ, ফুসফুস ও লিভারের সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে। তাছাড়াও হজে যেতে পারবেন না গুরুতর স্নায়ুরোগ বা মানসিক ভাবে অসুস্থ, স্মৃতিভ্রংশ, গুরুতর প্রতিবন্ধিতা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরাও। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছে যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বরের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি, কেমোথেরাপি বা অন্য কোনও নিবিড় ইমিউনোথেরাপি চিকিৎসাধীন ক্যান্সার রোগীরা। 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশগুলিকে প্রতিটি হজযাত্রীর ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। সৌদি আরব হজযাত্রী প্রেরণকারী সংস্থাগুলিকে নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রতিটি হজযাত্রীর জন্য একটি বাধ্যতামূলক স্বাস্থ্য সনদ জারি করার জন্য অনুরোধ করেছে । চিঠিতে আগমন এবং প্রস্থান ক্ষেত্রে পর্যবেক্ষণে পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, অন্যদিকে মনিটরিং দলগুলি নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা স্বাস্থ্য সনদের সত্যতা এবং নির্ভুলতা যাচাই করবে। সৌদি আরবের চিঠিতে উল্লেখিত দীর্ঘস্থায়ী বা অন্যান্য রোগ এবং জটিলতায় ভুগছেন এমন ব্যক্তিদের নিবন্ধন থেকে বিরত থাকার কথাও জানিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ