খাশোগি হত্যাকাণ্ডের অভিযুক্তের তালিকা থেকে বাদ সৌদি যুবরাজের নাম

সিদ্ধান্তের কথা জানতে পেরেই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন খাসোগির বাগ্‌দত্তা হেতিজে চেঙ্গিস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক জামাল খাসোগির খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকা থেকে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম বাদ দিল বাইডেন প্রশাসন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বাইডেন প্রশাসনের যুক্তি, সৌদি আরবের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার কারণেই দায়মুক্ত করা হয়েছে যুবরাজ সালমানকে। সিদ্ধান্তের কথা জানতে পেরেই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন খাসোগির বাগ্‌দত্তা হেতিজে চেঙ্গিস। টুইটারে তিনি লিখেছেন, ‘সৌদি যবরাজকে দায়মুক্ত করার মধ্য দিয়ে খাসোগির আবার মৃত্যু হল।’

২০১৮ সালের ২ অক্টোবর সৌদি রাজ পরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বিশিষ্ট সাংবাদিক জামাল খাসোগিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভিতরেই হত্যা করা হয়। মিডল ইস্ট আই ও দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট  খাসোগির হত্যাকাণ্ড নিয়ে গোটা বিশ্বেই শোরগোল পড়ে যায়। নৃশংস হত্যাকাণ্ডের পরেই খাসোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিস সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ‘সৌদি যুবরাজের নির্দেশেই সুপরিকল্পিতভাবে সৌদি দূতাবাসের ভিতরে খুন করা হয়েছে খাসোগিকে।’ ওই ’বর্তমানে ওয়াশিংটনের এক আদালতে ওই মামলা চলছে।

অভিযোগের পরেই তদন্তে নামে মার্কিন গোয়েন্দা সংস্থা। আদালতে জমা দেওয়া রিপোর্টে মার্কিন গোয়েন্দারা জানান, জামাল খাসোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকে আদালতে দেওয়া এক হলফনামায় জানানো হয়েছে, যুবরাজ সালমান বর্তমানে সৌদি আরবের প্রধানমন্ত্রী। ফলে তাঁর বিরুদ্ধে মার্কিন মুলুকে কোনও বিচার সম্ভব নয়।

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ