নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, ১৮ জনের দেহ উদ্ধার

আজ সকাল ১১টার দিকে পোখারাগামী বিমানটি টেকঅফের সময়েই দুর্ঘটনাটি ঘটেছে। এবং যার ফলে তৎক্ষণাৎ এয়ারক্রুসহ ১৯ জন মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার খবরের শিরোনামে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর, বুধবার (২৪ জুলাই) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান টেকঅফের সময় ভয়ানকভাবে বিধ্বস্ত হয়েছে। ১৯ জন এয়ারক্রু নিয়ে বিমানটি যাত্রা করেছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এয়ারক্রুসহ ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টিআইএ-র মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, আজ সকাল ১১টার দিকে পোখারাগামী বিমানটি টেকঅফের সময়েই দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় পাইলট বেঁচে গিয়েছে, তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এই মূহুর্তে দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নেপালে বছরে গড়ে একটি ফ্লাইট বিপর্যয় ঘটবেই। ২০১০ সাল থেকে, নেপাল অন্তত ১২ টি মারাত্মক বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে, যার মধ্যে একটি আজকের বিমান দুর্ঘটনাটি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থল থেকে ভিডিওতে দেখা যাচ্ছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়ার কণার সঙ্গে সংঘর্ষে আগুণের ছটা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছেন। কাঠমাণ্ডু পোস্ট অনুযায়ী, আজ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ঘটনাস্থলেই মারা গিয়েছেন তাঁরা।  ১৯ জন প্রযুক্তি এবং বিমানকর্মীদের নিয়ে বিমানটি যাত্রা করেছিল পোখরার দিকে।

জানা গিয়েছে, উড্ডয়ণের সময় বিমানটি কুয়াশার মুখে পড়েছিল তাই চালক দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। আর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর হল একটি টেবিলটপ বিমানবন্দর, যেটি চারদিকে গভীর গিরিখাত এবং উপত্যকা দ্বারা বেষ্টিত একটি মালভূমির শীর্ষে অবস্থিত। গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারিতেও নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছিল। যখন ইয়েতি এয়ারলাইন্সের একটি ফ্লাইট পোখারার কেন্দ্রীয় শহরের কাছে বিধ্বস্ত হয়। এবং এই ঘটনায় যাত্রী ও ক্রু সদস্যসহ বোর্ডে থাকা ৭২ জনের প্রায় সবাই প্রাণ হারিয়েছেন। বিমানটি একটি খাড়া খাদে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে পোখরার কাছে যাওয়ার সময়ে আগুনে ফেটে যায়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ মেতেও তারা এয়ারের একটি বিমান মুস্তাং জেলায় বিধ্বস্ত হয়, যার ফলে ২২ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। ২০১৮ সালে, কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত-অবতরণে ৫১ জনের মৃত্যু হয়, এবং ২০ জন গুরুতর আহত হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে