চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ৫০০ বছর আগে চিলিতে বসবাসকারী দুই ব্যক্তির মমি থেকে গুটিবসন্ত (Smallpox) ভাইরাসের ডিএনএ শনাক্ত করেছেন গবেষকরা। এই আবিষ্কারের মাধ্যমে আমেরিকার আদিবাসীদের মধ্যে কীভাবে গুটিবসন্ত ছড়িয়ে পড়েছিল এবং সময়ের সঙ্গে ভাইরাসটি কীভাবে বিবর্তিত হয়েছে, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে। প্রায় পাঁচ শতক আগে স্প্যানিশ অভিযাত্রীরা ‘নিউ ওয়ার্ল্ড’ বা আমেরিকা মহাদেশে পা রাখার সময় উপনিবেশ গড়ে তোলার তাগিদে নিজেদের সঙ্গে রেখেছিলেন মাস্কেট বন্দুক, কামান, বর্ম, ঘোড়া ও শিকারি কুকুর। গুটিবসন্ত-সহ বিভিন্ন সংক্রামক রোগের মাধ্যমে স্থানীয় আদিবাসীদের ওপর তারা সবচেয়ে বড় আঘাতটি এনেছিলেন, যা নিমেষেই উজাড় করে দিয়েছিল স্থানীয়দের।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপ ও এশিয়া অঞ্চল বা ‘ওল্ড ওয়ার্ল্ড’ থেকে অজান্তেই আমেরিকায় বয়ে আনা সেই মারণব্যাধি গুটিবসন্তের মলিকিউলার প্রমাণ পেয়েছেন গবেষকরা। গবেষণাটি উত্তর চিলির একটি প্রাচীন ইনকা প্রত্নস্থলে পাওয়া দুটি স্বাভাবিকভাবে সংরক্ষিত মমির উপর করা হয়েছে। এই দুটি মমির একজন ছিলেন ৩০ থেকে ৩৫ বছর বয়সী মহিলা ও অন্যজন ১৮ থেকে ২০ বছর বয়সী তরুণ। ধারণা করা হচ্ছে, এই দুই ব্যক্তি স্প্যানিশ ঔপনিবেশিক যুগের শুরুর দিকে মারা গিয়েছিলেন। তাঁদের দেহে পাওয়া ভ্যারিওলা (Variola) ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, এটি গুটিবসন্ত ভাইরাসের এমন একটি বিলুপ্ত শাখার অন্তর্গত, যা মধ্যযুগীয় ইউরোপের ভাইরাস এবং পরবর্তী সময়ের ভাইরাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বিবর্তনীয় সেতুবন্ধন তৈরি করেছে। গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল সায়েন্স’ এ প্রকাশ পেয়েছে।

১৪৯২ সালে ইউরোপীয়রা প্রথম আমেরিকায় পৌঁছালে সেখানকার আদিবাসীদের গুটিবসন্তের সঙ্গে কোনও পূর্বপরিচয় ছিল না। ফলে তাদের দেহে এ রোগের বিরুদ্ধে কোনও প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিও গড়ে ওঠেনি। মানুষ থেকে মানুষে স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভাইরাস এবং এর প্রভাবে আদিবাসী জনসংখ্যার এক বিপর্যয়কর পতন ঘটে। গবেষণার অন্যতম লেখক ও ‘ট্রিনিটি কলেজ ডাবলিন’এর জেনিটিক্স গবেষক ব্রুনো রোমেরো গঞ্জালেস বলেছেন, ‘আমেরিকায় নথিবদ্ধ গুটিবসন্তের সবচেয়ে প্রাচীন প্রাদুর্ভাবটি ঘটেছিল ১৫১৮ সালে হিসপানিওলা দ্বীপে। ওই সময় স্প্যানিশরা সেখানে বসতি গড়েছিল।’

ঐতিহাসিক সেই হিসপানিওলা দ্বীপটি বর্তমানে হাইতি ও ডমিনিকান রিপাবলিক এই দুই দেশে বিভক্ত। ষোড়শ শতাব্দী পর্যন্ত এ প্যাথোজেনটির দীর্ঘ জিনগত বিবর্তন ঘটেছিল। তবে স্প্যানিশদের ঔপনিবেশিকতার সময়ে গুটিবসন্ত মহামারির রূপ নিলে ভাইরাসের রূপান্তরের গতি ধীর হয়ে যায় এবং ১৭৯৬ সালে প্রথম প্রতিষেধক টিকা উদ্ভাবনের পর তা আবার গতি পায়।

গবেষকদের মতে, ১৯৭৭ সালে সোমালিয়ায় শেষবারের মতো স্বাভাবিকভাবে গুটিবসন্ত রোগী চিহ্নিত হয়। এর তিন বছর পর ১৯৮০ সালে গুটিবসন্তকে মানব ইতিহাসের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সম্পূর্ণ নির্মূল হওয়া সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই দুটি মমি থেকে সংগৃহীত ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে প্যাথোজেনটির বিবর্তন সম্পর্কে নতুন তথ্য মিলেছে। জিনোম দুটি প্রায় হুবহু একই রকম,  ইঙ্গিত করে যে তারা দুজন একই প্রাদুর্ভাব বা একই ধরনের ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। এই নতুন ডিএনএ গবেষণা সেই ঐতিহাসিক ঘটনার প্রথম প্রত্যক্ষ আণবিক সাক্ষ্যগুলির একটি বলেই মনে করছেন গবেষকরা।

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?