জার্মানিতে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ এই শতকেও। বিশ্বযুদ্ধের সময়ে নিক্ষেপিত বোমা উদ্ধার হল জার্মানির ডুসেলডর্ফে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই বোমা উদ্ধার করেন। বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। প্রায় ১৩,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ডুসেলডর্ফে প্রশাসন।

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এই বোমার ওজন প্রায় ৫০০ কেজি। ডুসেলডর্ফের প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে, কোনো কারণে বোমাটি বিস্ফোরিত হলে যাতে সাধারণ  মানুষজনের কোনোরকম ক্ষতি না হয়, তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বোমাটি বিস্ফোরিত হলে ভয়াবহ কাণ্ড হবে। তাই সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রীতিমত প্রশাসন তৎপরতার সঙ্গে নেমে পড়েছে।স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক রাস্তা, ট্রামের পথ,দূরপাল্লার কয়েকটি ট্রেন বন্ধ করে দিয়েছে পুলিশ। সব রাস্তায় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।

এর আগে ২০১৭ সালে ফ্রাঙ্কফুর্টে ১.৪ টন ওজনের বোমা উদ্ধার হয়।প্রায় ৬৫,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়।২০২১ সালের ডিসেম্বরে, মিউনিখ স্টেশনের কাছে এক নির্মাণস্থলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা বিস্ফোরণে চারজন আহত হয়।  স্মিথসোনিয়ান ম্যাগাজিনের মতে, মার্কিন ও ব্রিটিশ বিমান বাহিনী ১৯৪০ থেকে ১৯৪৫  সালের মধ্যে ইউরোপে ২.৭ মিলিয়ন টন বোমা ফেলেছিল। যার অর্ধেক নিক্ষেপ হয় জার্মানিতে।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানে ফের হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক