ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানি হুমকি, সতর্ক থাকতে বাড়ানো হয়েছিল নিরাপত্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। হত্যার পরিকল্পনা করেছিল ইরান। এমনই দাবি করেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, ট্রাম্পকে হত্যা করতে ইরানি পরিকল্পনা রয়েছে, তাই কোনরকম ঝুঁকি নিতে চান নি মার্কিন কর্তৃপক্ষ। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। এটি নির্বাচনী সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছিল।

এখন প্রশ্ন থেকেই যাচ্ছে,কয়েক সপ্তাহ ধরে যদি ট্রাম্পের নিরাপত্তায় কোন ত্রুটি না থাকে তবে এই হামলা হলো কীভাবে? হামলাকারী ২০ বছরের তরুণ টমাস ম্যাথিউ ক্রুকস কীভাবে ট্রাম্পের সমাবেশমঞ্চের কাছ থেকে রাইফেল হাতে গুলি চালাতে পারলেন? যদিও এই ঘটনার সঙ্গে ইরানের কোন যোগসূত্র আছে কিনা তা এখনও নিশ্চিত করেন নি গোয়েন্দা কর্মকর্তারা।

জানানো হয়েছে, শুধু সিক্রেট সার্ভিস নয়, ট্রাম্পের নির্বাচনী শিবিরও এই খবর (ইরানি হুমকি) আগে থেকেই জানত। ট্রাম্পের নির্বাচনী শিবিরকে জানিয়েই নাকি নিরাপত্তা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে ট্রাম্পের নিরাপত্তায় জোর দিয়েছে সিক্রেট সার্ভিস। শুধু তাই নয়, নিরাপত্তার জন্য বাড়তি কর্মীও মোতায়েন করা হয়েছিল। এর জন্য ড্রোন ও রোবোটিক কুকুরও ব্যবহার করা হয়েছিল।

সালটা ছিল ২০২০, ইরাকের মাটিতে ইরানের কুদস ফোর্সের এক কমান্ডারকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী। তার পর থেকেই নাকি ট্রাম্প ও তাঁর প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের পক্ষ থেকে হত্যার হুমকি পেতেন।

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রশাসনের কর্মকর্তাদের ওপর আসা ইরানি হুমকি চিহ্নিত করতে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন নিরাপত্তা বাহীনির কর্মকর্তারা।

যদিও এই বিষয়ে ট্রাম্পের প্রচার শিবির এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য,শনিবার(১৩ জুলাই)সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা হয়। আহত হন ট্রাম্প। তাঁর ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়। নিহত হয় দুজন ( এক হামলাকারী অপরজন দমকলকর্মী) তবে এই ঘটনার সঙ্গে ট্রাম্পকে হত্যা করার ইরানি পরিকল্পনার কোনো যোগসূত্র আছে কি না, সেটা এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে