নাইজারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাঁঝরা ২০ হামলাকারী, গ্রেফতার ১১

নাইজারের রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ জন হামলাকারী নিহত হয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইজারের রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ জন হামলাকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। এই ঘটনায় একসঙ্গে ১১ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এবং ঘটনার জন্যে ফ্রান্স, বেনিন এবং আইভরি কোস্টকে দায়ী করেছেন দেশটির জেনারেল আবদুরাহমানে তিয়ানি। পাশাপাশি রুশ সেনাদের ধন্যবাদ জানিয়েছে দেশটি। যদিও এই হামলার দায় স্বীকার করেনি ফ্রান্স, বেনিন এবং আইভরি কোস্ট।এছাড়া হামলার দায় স্বীকার করেনি কোনও সশস্ত্র গোষ্ঠীও।

নাইজারের প্রেসিডেন্টের মহল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানেই গত বুধবার ও বৃহস্পতিবার ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই হামলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জন হামলাকারী ঝাঁঝরা হয়েছেন বলে খবর। এই বিষয়ে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রী সালিফু মোডি জানিয়েছেন, হামলা প্রায় ৩০ মিনিট স্থায়ী ছিল। এরপর আকাশ ও স্থলেও অভিযান চালানো হয়। তাতে চারজন সামরিক সদস্য আহত হয়েছেন। এবং ২০ জন হামলাকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিকও ছিল। এই হামলায় ১১ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। হামলার পর দেশটির জেনারেল আবদুরাহমানে তিয়ানি জানিয়েছেন, ‘তাঁরা ঘেউ ঘেউ আমরা শুনেছি, এবার আমাদের গর্জন শুনতে প্রস্তুত থাকুন।’

ঘাঁটির সেনা রক্ষার জন্য তিনি রুশ সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। কারণ আল-কায়েদা এবং আইএসআইএস-সংক্রান্ত বিদ্রোহ মোকাবিলা করার জন্যে রাশিয়া সামরিক সহায়তা প্রদান করেছে দেশটিকে। ২০২৩ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহামেদ বায়ুমকে উৎখাতের পর থেকে দেশটি তিয়ানির নেতৃত্বে রয়েছে। নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে মিলে ‘আলায়েন্স অব সাহেল স্টেটস’ গঠন করেছে। পাশাপাশি দেশটি বিদ্রোহ দমন করতে ক্রমাগত সংগ্রাম করে চলেছে। আল-কায়েদা এবং আইএসআইএস-সংক্রান্ত এই বিদ্রোহে এখনও পর্যন্ত তিন দেশে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের