রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ব্রিটেনে, গ্রেফতার বহু

বিক্ষোভের জেরে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিনে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে (anti-monarchy protest) উত্তাল হল বাকিংহাম প্যালেস চত্বর। বিক্ষোভের জেরে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ। গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় রাজতন্ত্র বিরোধী সংগঠনের নেতাও রয়েছেন। এদিন লন্ডনে ‘নট মাই কিং’ (‘Not My King’) লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ব্রিটেনের রাজতন্ত্র বিরোধী মানুষ।

রিপাবলিক গ্রুপের মূল সংস্থা, অ্যালায়েন্স অফ ইউরোপিয়ান রিপাবলিকান মুভমেন্টস (Alliance of European Republican Movement) যারা রাজতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরব হয়েছে, শনিবার সকালে এই সংগঠনের সদস্য গ্রাহাম স্মিথকে (Graham Smith) আটক করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, ‘আজ আমরা সেন্ট মার্টিন লেন (St Martin’s Lane) এলাকায় চার জনকে গ্রেফতার করেছি। জনসাধারণের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।’ পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, ক্ষতি করার উদ্দেশ্যে জিনিসপত্র রাখার অভিযোগে। একইসঙ্গে শান্তি বিঘ্ন করার অভিযোগেও অবহু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে বিক্ষোভকারী সংগঠনটির দাবি, তারা শান্তিপূর্নভাবে বিক্ষোভ দেখাচ্ছিল। তা সত্ত্বেও পুলিশ তাদের সদস্যদের গ্রেফতার করেছে অন্যায়ভাবে। তাঁদের দাবি, ‘রাজার শাসনের পরিবর্তে আমরা একটি নির্বাচন চাই।’ টুইটারে রাজতন্ত্রবিরোধী সংগঠনটি জানিয়েছে, ‘চার্লসের পরিবর্তে আমরা একটি পছন্দ চাই।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে