শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বলিউডের বাদশা। কিং খান নামেই জগত কাঁপান। গোটা বিশ্বে রয়েছে তাঁর অগণিত ভক্ত। এবার সুপারস্টার শাহরুখ খানের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে কারণ  তাঁর নামে দুবাইয়ের একটি টাওয়ারের নামকরণ করা হয়েছে। জানা গেছে, তিনিই প্রথম অভিনেতা যিনি এই মাইলফলক অর্জন করেছেন। শুক্রবার, শাহরুখ খান দুবাই-ভিত্তিক দানুবে গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রিজওয়ান সঙ্গে মুম্বইতে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেছেন। বসবে তাঁর একটি মূর্তিও।

দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ‘দানুবে’ বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে একটি বিলাসবহুল হোটেল তৈরি করেছে। সেই বিলাসবহুল হোটেলের নাম ‘শাহরুখজ দানুবে’। বহুতল ভবনের সামনে রয়েছে শাহরুখের দেই দুই বাহু ছড়িয়ে আইকনিক মূর্তি। মুম্বইয়ের অনুষ্ঠানঞ্চে ফারাহ খান এবং অন্যদের সঙ্গে যোগ দেন বলিউডের বাদশা। তিনি সংক্ষিপ্তভাবে মঞ্চে পারফর্মও করেছিলেন ‘ছাইয়া চাইয়া’ গানে। ৪০০০ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হবে এই টাওয়ার। দুবাইয়ে বহুতল নির্মাণ নিয়ে কিং খান বলেছেন, “বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের।”

জানা গিয়েছে, বহুতল ভবনটির কাজ শেষ হবে আগামী তিন-চার বছরের মধ্যে। বহুতলের প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি। অন্যদিকে টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য, যেখানে দাঁড়িয়ে ভক্তরা ছবি তুলতে পারবেন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত এই বাণিজ্যিক টাওয়ারটির মোট বিক্রয়যোগ্য মূল্য ৪,০০০ কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে কিং খান আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর প্রয়াত মায়ের কথা বলেন। তিনি আরও বলেন যে, গ্রুপের চেয়ারম্যান বিশেষভাবে দুবাইয়ে নয়, ভারতে অনুষ্ঠানটি আয়োজন করতে চেয়েছিলেন।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের