পেট্রোলের লিটার ৪৫৮ রুপি! নাজেহাল জনগণকে শান্ত থাকার আর্জি শাহিদ আফ্রিদির

Share:

নিজস্ব প্রতিনিধি:  পাকিস্তানে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। বিশ্বে জ্বালানি সংকটের জেরে পাকিস্তানে পেট্রোলের দাম বেড়েছে অনেকটাই। ভারতের প্রতিবেশী দেশ পেট্রোল বিক্রি করছে আর ৪৫৮ রুপিতে (পাকিস্তানি মুদ্রা), যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন  অধিনায়ক শাহিদ আফ্রিদির এক ভিডিও বার্তায় জনগণকে শান্ত থাকার আশ্বাস দিয়েছে ।    

বিশ্বজুড়ে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশেষ করে আমেরিকা , ইজরায়েল ও ইরানের সংঘাত তেলের বাজারে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের মতো  দেশগুলিতে।    পেট্রোলের দাম  ৪২.৭ শতাংশ এবং ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই কঠিন সময়ে শাহিদ আফ্রিদি নাগরিকদের শান্ত থাকার এবং সরকারকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “বর্তমান বিশ্ব সংকটের মধ্যেও পাকিস্তান অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। এই সময়ে সরকারের পাশে থাকা এবং তাদের পদক্ষেপকে সমর্থন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ  সিদ্ধান্ত।” 

তবে আফ্রিদির এই মন্তব্য নিয়ে মতভেদ তৈরি হয়েছে। অনেকেই তাঁর বার্তাকে দেশপ্রেমমূলক ও ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সংকটের সময় জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, ক্রমবর্ধমান জ্বালানির দাম তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। পরিবহণ  খরচ, খাদ্যদ্রব্যের মূল্য সবকিছুতেই এর প্রভাব পড়ছে।  পাকিস্তানের  মন্ত্রী আলি পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সরকারকে সমর্থন করা ছাড়া কি আর কোনো উপায় আছে? নাকি সাধারণ মানুষের চাপই ভবিষ্যতের সিদ্ধান্তে বড় ভূমিকা নেবে? 

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের