‘ভারতের বন্ধুত্বের বিনিময়ে পাকিস্তান শুধুই শত্রুতা দিয়েছে’, সিঙ্গাপুরে পাকিস্তানকে আয়না দেখালেন প্রতিরক্ষা প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতের প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২ তম শাংরি-লা ডায়ালগ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শুক্রবার অংশগ্রহণ করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি। জেনারেল অত্যন্ত গর্বের সঙ্গে সিঙ্গাপুর থেকে বলেন শুধু ভারতই বদলায়নি, কৌশলও বদলিয়েছে।

শাংরি-লা ডায়লগ হল এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ফোরাম, যা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে। এই গুরুত্বপূর্ণ ডায়লগে অংশ নিয়ে জেনারেল চৌহান ‘ভবিষ্যতের যুদ্ধ ও যুদ্ধকলা’ বিষয়ের উপর বক্তৃতা দেন। পাশাপাশি অনিল চৌহান একটি বিশেষ অধিবেশনেও অংশগ্রহণ করেন যেখানে তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রতিরক্ষা উদ্ভাবনী সমাধান বিষয়ে বক্তব্য রাখেন।

রিপোর্টে প্রকাশ শাংরি-লা ডায়লগে সিডিএস জেনারেল চৌহান স্পষ্টভাবে বলেছেন ভারত আর কৌশল ছাড়া এগোচ্ছে না। তাঁর বক্তব্য, “যদি আমরা পাকিস্তানের কাছ থেকের কেবল শত্রুতাই পাই, তাহলে দূরত্বই হতে পারে কৌশল।” জেনারেল আরও বলেন, “যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই সময় সামাজিক উন্নয়ন, জিডিপি, মাথা পিছু আয় সকল স্তরেই পাকিস্তান ভারতের থেকে এগিয়ে ছিল।  কিন্তু আজ ভারত অর্থনীতি, মানব উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে। এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং একটি কৌশলের ফলাফল।”

সিডিএস জেনারেল চৌহান ২০১৪ সালের কূটনৈতিক উদ্যোগের কথা স্মরণ করেন। বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সময় তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। জেনারেলের কথায়, “তালি বাজাতে দুই হাত লাগে। যদি আমরা বিনিময়ে কেবল শত্রুতাই পাই, তাহলে আপাতত দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কৌশল।”

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেনারেল চৌহান অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশের ঊর্ধ্বতন প্রতিরক্ষা আধিকারিক এবং সামরিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। এই বৈঠকগুলিতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার, নিরাপত্তা মোকাবিলা নিয়েও আলোচনা হয়।

শাংরি লা ডায়লগে ৪৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৪০টিরও বেশি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। এবার চিন তার প্রতিরক্ষামন্ত্রী ডং জুনকে সম্মেলনে পাঠাচ্ছে না। পরিবর্তে পিপলস লিবারেশন আর্মির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল তিন দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান