২১ অক্টোবর পাকিস্তানে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন:  সব জল্পনার অবসান। চার বছর ‘পলাতক’ থাকার পরে আগামী ২১ অক্টোবর পাকিস্তানে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার লন্ডনে দাদার সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ (এন) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

২০১৯ সালের নভেম্বর মাসে চিকি‍ৎসার নাম করে পাকিস্তান থেকে লন্ডনে যান দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রিত্ব হারানো কুখ্যাত ‘লুটেরা’ হিসেবে খ্যাত নওয়াজ শরিফ। গ্রেফতারের ভয়ে তার পর থেকে আর দেশে ফেরেননি। তবে পাকিস্তানের সেনাপ্রধান পদে পাকিস্তান মুসলিম লিগের (এন) ‘আজ্ঞাবহ’ ভৃত্য হিসেবে পরিচিত আসিম মুনির আসীন হওয়ার পরেই নওয়াজের দেশে ফিরে আসার পথ সুগম হয়। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাবতীয় দুর্নীতির মামলা প্রত্যাহার করার পাশাপাশি পাসপোর্টও ফেরানো হয়। তবে কবে নওয়াজ দেশে ফিরবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

পাকিস্তান মুসলিম লিগের (এন) পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ‘অক্টোবরের প্রথম দিকেই দেশে ফিরবেন নওয়াজ শরিফ। শুধু তাই নয়, দেশের আসন্ন জাতীয় নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন।’ এদিন লন্ডনে দাদা নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাছাড়া পাকিস্তান মুসলিম লিগের (এন) বেশ কয়েকজন প্রথম সারির নেতাও ছিলেন। ওই বৈঠকেই ঠিক হয়, আগামী ২১ অক্টোবর লন্ডন থেকে পাকিস্তানে ফিরবেন নওয়াজ। চার বছর নির্বাসনে থাকার পরে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?