চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রতনে রতন চেনে…মোল্লা ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে ‘রতনে রতন চেনে…’। তেমনই মুক্তিযুদ্ধ বিরোধী মোল্লা মুহাম্মদ ইউনূসকে ঠিক চিনেছেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া শাহবাজ শরিফ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনা উচ্ছেদ হওয়ার পরেই ঢাকার সঙ্গে দহরম-মহরম শুরু করে দিয়েছে একাত্তরের গণহত্যাকারী পাকিস্তানি শাসকরা। সোমবার ঈদুল ফিতর উপলক্ষে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা জুহাম্মদ ইউনূসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ‘ভাইজান’ কে ইসলামাবাদ সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, ইউনূস কথা দিয়েছেন, খুব শিগগিরই তিনি ইসলামাবাদে যাবেন এবং একাত্তরের দুই পাকিস্তানের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল, তা পুনরায় প্রতিষ্ঠিত করতে জীবনকে বাজিও রাখবেন।’

এদিন ইউনূসের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ এক পোস্টে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে দারুণ কথোপকথন হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে।’

উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে একাধিক উদ্যোগ নিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। স্বাধীনতার পর প্রথমবার দুই দেশের মধ্যে শুরু হয়েছে জাহাজ চলাচল। সরাসরি বিমান চলাচলও চালু হওয়ার পথে। এছাড়া দুই দেশই পরস্পরের নাগরিকদের ভিসার জন্য একাধিক ছাড় দিয়েছে। বাংলাদেশিদের জন্য ভিসা ফি মকুব করেছে পাক সরকার। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে পাক সেনাবাহিনী। আগামী ২২ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। মূলত বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি জঙ্গিরা যাতে ভারত বিরোধী কার্যকলাপ চালাতে পারে তা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আসছেন তিনি।  

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ