জঙ্গি হাফিজ সাইদ কবে গ্রেফতার? প্রশ্ন শুনেই ছুটে পালালেন শাহবাজ শরিফ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাফিজ সাঈদকে নিয়ে এবার সরাসরি প্রশ্নের মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে ঢোকার সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, পাকিস্তান কবে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করবে। কোনও উত্তর না দিয়েই এগিয়ে যান তিনি। পরে UN সদর দফতর থেকে বেরনোর সময়ও লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সাঈদের বিচার নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নেরও জবাব দেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

চলতি ৮১ তম রাষ্ট্রসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন শাহবাজ। বৃহস্পতিবার তাঁকে প্রথমে প্রশ্ন করা হয়, ‘প্রধানমন্ত্রী কবে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করবেন?’ সাংবাদিকদের সেই প্রশ্ন এড়িয়ে রাষ্ট্রসংঘের ভিতরে চলে যান তিনি। পরে অনুষ্ঠান শেষে UN সদর দফতর থেকে বেরনোর সময় ফের তাঁকে ঘিরে প্রশ্ন করা হয়। এবার সরাসরি জানতে চাওয়া হয়, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধে কবে বিচারপ্রক্রিয়া শুরু হবে। শাহবাজ ফের কোনও মন্তব্য না করে সেখান থেকে চলে যান। হাফিজ সাঈদ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সারগোধার বাসিন্দা এবং লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা। ভারতীয় আইনে তাঁকে চিহ্নিত সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০০৮ সালের ২৬/১১ মুম্বই মামলাতেও তার নাম অভিযুক্ত হিসেবে রয়েছে।

আরও পড়ুন: জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

এদিকে ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে সম্প্রতি হাফিজ সাঈদের নামও সামনে এনেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মামলার চার্জশিটে তাঁকে আট নম্বর অভিযুক্ত করা হয়েছে। NIA-র অভিযোগ, হামলার বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে তাঁর যোগ ছিল এবং পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবার সদস্যেরা এই হামলা চালিয়েছিল।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের