জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম করা ঘটনা। বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে নয়াবস্তি এলাকার প্যারিস বেকারি থেকে হাফিজুর রহমান নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। তিনি ওই বেকারির ম্যানেজার হিসেবে কাজ করতেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, হাফিজুর রহমান হুগলির পুরশুড়া থানা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে কর্মসূত্রে জলপাইগুড়িতে থাকতেন তিনি। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও বেকারিতেই ছিলেন হাফিজুর। শুক্রবার সকালে বেকারির ভিতরে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর বেকারির তরফে পুলিশকে খবর দেওয়া হয়। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, লুটের উদ্দেশ্যে বেকারিতে ঢুকেছিল এক বা একাধিক ব্যক্তি। সেই সময় বাধা দিতে গেলে হাফিজুরের উপর হামলা চালানো হয়ে থাকতে পারে। যদিও লুটের তত্ত্ব এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে ও পরে বেকারিতে কারা এসেছিল, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। বেকারির কর্মী ও স্থানীয় কয়েকজনের সঙ্গেও কথা বলছে পুলিশ। হাফিজুরের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ। 

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ