কাশ্মীর সমস্যার দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন, মোদিকে জবাব শরিফের

সোমবার রাতেই তাঁকে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সোমবার পাক সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। সোমবার রাতেই তাঁকে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অভিনন্দনের জবাব দিলেন শাহবাজ শরিফ। পাশাপাশি  তিনি  জানান, কাশ্মীর সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তি চান। 

ট্যুইটে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায়। তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের বিতর্কিত অঞ্চলের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। তিনি লেখেন, শান্তি সুরক্ষিত করলে দুই দেশের সরকার দেশের জনগণের স্বার্থে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করতে পারবে।  শাহবাদ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর অন্যতম প্রধান কাজ হল কাশ্মীর সমস্যার সমাধান করা। এদিন ভারতীয় প্রধানমন্ত্রীকে ট্যুইটারে ধন্যবাদ জানাতে গিয়েও সেই কাশ্মীর সমস্যার প্রসঙ্গ টেনে আনেন। 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শাহবাজ শরিফকে ট্যুইট করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। মোদির ট্যুইটে উঠে এসেছিল জঙ্গি প্রসঙ্গ।  নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, তিনি আশা করছেন পাকিস্তান জঙ্গিমুক্ত দেশ হয়ে উঠবে। 

সোমবার রাতে ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ’কে অভিনন্দন। ভারত আাশা করছে পাকিস্তান জঙ্গিমুক্ত ও শান্তিপূর্ণ দেশ হয়ে উঠবে। আমাদের উন্নয়নের পথে যে প্রতিকূলতা আসছে, তার ওপর নজর দিতে পারব।’

পাকিস্তান মুসলিম লিগ –নওয়াজের সভাপতি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সংসদে ১৭৪ ভোট পেয়ে তিনি পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে অনাস্থা ভোটে ইমরান খান নিজের পক্ষে ভোট সংগ্রহ করতে ব্যর্থ হন। ক্ষমতাচ্যূত হন ইমরান খান। বিরোধীরা একত্রিত হয়ে শাহবাজ শরিফের নাম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। এরপরেই পাক সংসদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমস্ত সদস্য পদত্যাগ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন শহবাজ শরিফ।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা