ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। কারণ ওই জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে সমুদ্রপথে যাচ্ছিল জাহাজটি। মাঝসমুদ্রেই নিখোঁজ হয়ে যায় সেটি। তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। উদ্ধারকাজ শুরু হয়েছে।

দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্ধারকারীরা দল জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছেন তারা। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। এই সময়ে জাহাজটি বানজারমাসিন থেকে ১৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল। জাহাজটি ডুবে গিয়েছে নাকি অন্য কোনও দুর্ঘটনার কবলে পড়েছে সেটি এখনও জানা যায়নি। ফলে কোনও হতাহতের খবরও বলা সম্ভব হচ্ছে না উদ্ধারকারীদের তরফে।

আরও পডুন: বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ইন্দোনেশিয়ার বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশন প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাহাজটিকে খুঁজে বের করতে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। হেলিকপ্টার ও নৌকা করে জাভা সমুদ্রে জাহাজটির শেষ অবস্থান স্থলে যাচ্ছেন উদ্ধারকারীরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাহাজটি সমুদ্রে পথে যাওয়ার সময়ে সমস্যায় পড়েছিল বলে সেই কথা নাবিক বারবার ট্রান্সমিটারে বলছিলেন। জাভা সমুদ্রে পরিস্থিতি এখন উত্তপ্ত। উত্তাল রয়েছে সমুদ্র, তারই কবলে পড়ে যাত্রীবাহী জাহাজটি। এরপর থেকে সেটি নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার পর জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। তারপরেই গোটা বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তাও হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার! চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট