বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মানুষের জীবনে শৈশবের জায়গাটা বরাবরই একটু আলাদা। ছোটবেলায় যে বাড়ির উঠোনে দৌড়ঝাঁপ, যে ঘরের দেওয়ালে বেড়ে ওঠার চিহ্ন, যে বারান্দায় বসে বন্ধুদের সঙ্গে গল্প, সেই বাড়ির সঙ্গে জড়িয়ে থাকে অগণিত স্মৃতি। একটা বাড়ি শুধু ইট-কাঠ-পাথরের কাঠামো নয়, বরং মানুষের বেড়ে ওঠার নীরব সাক্ষী। প্রথম হাঁটা থেকে প্রথম বন্ধুত্ব, আনন্দ থেকে অভিমান, শৈশবের কত মুহূর্ত যে একটি বাড়ির দেওয়াল চুপচাপ আগলে রাখে, তার হিসাব থাকে না। তাই সেই বাড়ি ছেড়ে বহু দূরে চলে গেলেও স্মৃতির পাতায় তার জায়গা কখনও মুছে যায় না। আর সেই বাড়িই যদি হয় কোনও বিশ্বখ্যাত মানুষের শৈশবের ঠিকানা, তাহলে তার মূল্য শুধু অর্থের অঙ্কে মাপা যায় না। ঠিক তেমনই এক বাড়ি ঘিরে শুরু হয়েছে চর্চা। । বাড়িটি আর কেউ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের ঠিকানা। সেটাই এবার বিক্রি হয়ে গিয়েছে।  

দীর্ঘ সময় ধরে পড়ে থাকা, ছত্রাকের দাগ আর পথভোলা বিড়ালের আস্তানায় পরিণত হওয়া সেই বাড়ি কয়েক মাসের ব্যাপক সংস্কারের পর বিক্রি হল প্রায় ১.৯৩ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১৭ কোটি টাকার কাছাকাছি।  নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায় অবস্থিত এই বাড়িটি ছিল ট্রাম্পের শৈশবের ঠিকানা এবং সম্প্রতি এটি সংস্কার করা হয়েছিল। টিউডর  স্টাইলের বাড়িটি তৈরি করেছিলেন ট্রাম্পের বাবা এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প। ১৯৪০ সালে তৈরি এই বাড়িতেই শৈশবের প্রথম কয়েকটি বছর কাটিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় চার বছর বয়স পর্যন্ত তিনি সেখানে ছিলেন।  তবে সময়ের সঙ্গে বাড়িটির অবস্থা একেবারেই বদলে যায়। দীর্ঘদিন বাড়িটি খালি পড়ে ছিল। পাইপ ফেটে জল ঢুকে ক্ষতি হয়, দেখা দেয় ছত্রাক। এমনকী বাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিল একদল বিড়াল। একসময় ট্রাম্পের শৈশবের এই বাড়ি কার্যত পরিত্যক্ত অবস্থায় পৌঁছে যায়।

আরও পড়ুন: ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

 ২০২৫ সালে রিয়েল এস্টেট ডেভেলপার টমি লিন মাত্র ৮৩৫,০০০ ডলারে বাড়িটি কেনেন। এরপর প্রায় ৫ লক্ষ ডলার খরচ করে আট মাস ধরে চলে ব্যাপক সংস্কার। পুরনো বাড়ির চরিত্র বজায় রেখেই ভিতরে আনা হয় আধুনিক বিলাসবহুল ছোঁয়া। তৈরি করা হয় বিশেষ রান্নাঘর, হেরিংবোন কাঠের মেঝে এবং স্পা-ধাঁচের বিলাসবহুল বাথরুম। সংস্কারের পর বাড়িটি বাজারে ফেরার সঙ্গে সঙ্গেই নজর কাড়ে ক্রেতাদের। শেষ পর্যন্ত অজ্ঞাতপরিচয় এক ক্রেতার কাছে ১.৯৩ মিলিয়ন ডলারে বিক্রি হয় বাড়িটি। রিয়েল এস্টেট এজেন্টের বক্তব্য অনুযায়ী, অনেক ক্রেতার আগ্রহের অন্যতম কারণ ছিল এটি ট্রাম্পের শৈশবের বাড়ি। এর আগে ২০১৭ সালে, ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পর বাড়িটি ২.১৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। পরে সেটি  ভাড়া দেওয়া হয়। ২০১৯ সালে বাড়িটি ২.৯ মিলিয়ন ডলার দামে বিক্রির জন্য নিলামে তোলা হলেও তখন ক্রেতা মেলেনি।  

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর