৫২ বছরে হাজার কিলোমিটার অতিক্রম, কৃতিত্ব থাইল্যান্ডের মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩৫ ডিগ্রি তাপমাত্রা। প্রচণ্ড গরম। কিন্তু এরমধ্যেও হাজার কিলোমিটার পথ অতিক্রম করলেন ম্যারাথন প্রতিযোগী নাটালে দাউ। ৫২ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন থাইল্যান্ডের দৌড়বীর। জানা গিয়েছে, দীর্ঘ এই পথ অতিক্রম করতে গিয়ে তাঁকে অনেক প্রতিকূলতা সহ্য করতে হয়েছিল। দৌড়াতে গিয়ে আহত হয়েছেন, প্রচন্ড গরমে জুতো গলে গিয়েছে। কিন্তু তবুও তাঁর দৌড় থামানো যায়নি। নাটালের এই কৃতিত্ব এখন গিনিস বুকে নাম তোলার অপেক্ষায়।

থাইল্যান্ডের মহিলা নাটালে দাউ ১২ দিনে অতিক্রম করেছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। প্রতিদিন ৮৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে নাটালেকে। হাজার কিলোমিটার পথ অতিক্রম করা মোটেও সহজকাজ ছিল না থাইল্যান্ডের এই দৌড়বীরের। দৌড় শুরুর করার প্রথমদিনই চোট পান তিনি। এরপর দৌড় শুরুর করার তৃতীয় দিনের মাথায় মূত্রাশয়ে ইনফেকশন হয়ে যায় তাঁর। শারীরিক প্রতিবন্ধকতা সত্বেও তাঁকে অবশ্য আটকানো যায়নি। জানা গিয়েছে, দৌড়ানোর সময় প্রতিদিন রাতে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে দেখা গিয়েছে তাঁকে।

নাটালের ইতিমধ্যে হাজার কিলোমিটার পথ ১২ দিনের দৌড়ে রেকর্ড করে ফেলেছে। এর আগে কোনও দৌড়বীর এত কম দিনে থাইল্যান্ড-সিঙ্গাপুরের মধ্য দিয়ে হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারেননি। নাটালে এখন অপেক্ষা করছেন, কবে তাঁর এই কৃতিত্ব গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি অর্জন করে। এই কৃতিত্ব অর্জন করে থাইল্যান্ডের এই দৌড়বীর জানান, ‘আমি প্রথমে এসেছি, নাকি শেষে এসেছি, সেটা বড় কথা নয়। আমি যে কাজ করেছি, সেটা খুব সংখ্যক লোকই করতে পারে।‘

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক