‘স্বামী চাই গো, স্বামী’, দরজায়-দরজায় ঘুরছেন মহিলারা, কোন দেশের ঘটনা?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষের ঘাটতি! ‘স্বামী ভাড়া’ নেওয়ার পরিষেবার দিকে ঝুঁকছেন মহিলারা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? স্বামী, তাও আবার ভাড়া? অবাক হলেও এমনটাই ঘটছে বাস্তবে। লাটভিয়ায় পুরুষদের ঘাটতি এতটাই তীব্র হয়ে উঠছে যে বহু মহিলারা বাড়ির দৈনন্দিন কাজ বাড়ির প্রয়োজনে ‘স্বামী ভাড়া’ নেওয়ার পরিষেবার উপর প্রাধান্য দিচ্ছেন।

একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, লাটভিয়াতে লিঙ্গ বৈষম্যের হার এতটাই মারাত্মক যে এটি একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। একাধিক তথ্যে জানা গিয়েছে, সে দেশের মহিলারা বলছেন, কর্মক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে পুরুষদের অভাব প্রকট হয়ে উঠছে। নানা উৎসবে সাজানোর কাজ করা ডানিয়া নামে একজন বলেছেন, তাঁর প্রায় সকল সহকর্মীই মহিলা। তিনি আরও বলেন যে যদিও তিনি তাঁদের সঙ্গে কাজ করতে উপভোগ করেন, তবে এই কাজের জায়গায় পুরুষ থাকলে তা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। ডানিয়া বন্ধু জেন বলেন যে বাড়িতে পুরুষের অভাবের কারণে অনেক মহিলা সঙ্গী খুঁজতে বিদেশে ভ্রমণ করছেন।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে বিগবস ওটিটি-খ্যাত জিশান, এখন কেমন আছেন অভিনেতা?

পুরুষ সঙ্গীর অনুপস্থিতিতে দৈনন্দিন গৃহস্থালি কাজের চাহিদা মেটাতে বহু লাটভিয়ান মহিলা এমন পরিষেবাগুলির দিকে ঝুঁকছেন যেখানে পুরুষ কর্মীদের ভাড়া দেওয়া হয়। পুরুষদের এই ঘাটতি মেটাতে ‘কোমান্ডা২৪’সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ‘মেন উইথ গোল্ডেন হ্যান্ডস’ নামে পরিষেবা দিচ্ছে। এই সমস্ত পুরুষরা প্লাম্বিং, কাঠের কাজ, মেরামত কিংবা টেলিভিশন ইনস্টলেশনের মতো কাজ করে। অনলাইন বা ফোনের মাধ্যমে ঘন্টার চুক্তিতে লোক পাঠিয়ে পেইন্টিং থেকে পর্দা লাগানোসহ বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজ করে। লাটভিয়ায় মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। এই সংখ্যা ইউরোপীয় ইউনিয়নে গড় বৈষম্যের তুলনায় তিনগুণের বেশি। তথ্য বলছে, এই দেশে ‘৬৫ বছর বা তার বেশি’ বয়সীদের মধ্যে মহিলাদের সংখ্যা পুরুষের দ্বিগুণ।

বিশেষজ্ঞরা মনে করেন, লাটভিয়ার দীর্ঘস্থায়ী লিঙ্গ বৈষম্যের অন্যতম কারণ পুরুষদের স্বল্প আয়ুষ্কাল। উচ্চ মাত্রার ধূমপান এবং জীবনযাত্রা-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকিই এ অবস্থার মূল কারক বলে ধরা হয়। ওয়ার্ল্ড অ্যাটলাস জানায়, সেখানে পুরুষদের ৩১ শতাংশ ধূমপান করেন, যেখানে নারীদের হার মাত্র ১০ শতাংশ। পুরুষদের মধ্যে অতিরিক্ত ওজন ও স্থূলতা থাকার প্রবণতাও তুলনামূলক বেশি। তবে এই তথ্য জানিয়ে রাখা ভালো, স্বামীদের ভাড়া দেওয়ার প্রবণতা শুধুমাত্র লাটভিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। এর আগে যুক্তরাজ্যে, লরা ইয়ং ২০২২ সালে তার স্বামী জেমসকে তাঁদের ব্যবসা “রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড” এর মাধ্যমে কিছু ছোট কাজের জন্য ভাড়া দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। জেমস বিভিন্ন গৃহস্থালীর কাজের জন্য ঘন্টা বা দিনের ভিত্তিতে তাঁর পারিশ্রমিক নেন।

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা