দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: লেডি গাগা থেকে সেলিন ডিওন, চমকে মোড়া অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরেই শুরু ক্রীড়া জগতের মহাসামরোহ, শুরু প্যারিস অলিম্পিক্স ২০২৪। ভারতীয় সময় রাত ১১ টা থেকে সম্প্রচারিত হবে ক্রীড়া রণাঙ্গন। জমকালো অনুষ্ঠানে মাধ্যমে উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্স। ৪ বছর অপেক্ষার অবসান। যদিও এ বছর অলিম্পিক্স ঘিরে নানা উন্মাদনা আগে থেকেই ছিল দর্শকদের, তেমনি আতঙ্কের ভয়ও রয়েছে।সন্ত্রাসী হামলা এড়াতে আগে থেকেই গোটা প্যারিস নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানটি ফরাসি রাজধানীতে সেইন নদীতে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই প্রথমে স্টেডিয়ামের বাইরে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠিত হতে চলেছে। যা কিনা আরও বেশি চমকপ্রদ।

১০০ টি নৌকায় করে ১০,৫০০ অ্যাথলেটকে স্বাগত জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে একের পর এক চমক। সবটাই বিলাসবহুল নৌকোতেই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রবীণ টেবিল টেনিস তারকা অচন্ত শরৎ কামাল এবং শাটলার পিভি সিন্ধু। উদ্বোধনী অনুষ্ঠানটি ভারতীয় সময় ১১ টায় শুরু হবে। তবে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কর্তৃপক্ষ যথেষ্ট উদ্বিগ্ন, কারণ এই প্রথম স্টেডিয়ামের ভিতরে অলিম্পিক্সের উদ্বোধনী হচ্ছে না। প্যারিসের সেইন নদী প্যারেড চলাকালীন প্রায় ১০,৫০০ ক্রীড়াবিদ বহনকারী প্রায় ১০০ টি নৌকো সেখানে উপস্থিত থাকবে। এছাড়াও জাতীয় অলিম্পিক্স কমিটির জন্যে বাড়তি ২০৬ টি নৌকো থাকবে। এবং যাতে টেলিভিশন এবং অনলাইন দর্শকরা অনুষ্ঠানটি চাক্ষুষ দেখতে পায়, তাই প্রতিটি নৌকাগুলি ক্যামেরা দিয়ে সজ্জিত করা হবে। তবে অনুষ্ঠানের চমকে থাকছে তিন বিশ্ববিখ্যাত পপ তারকার পারফরম্যান্স।একাধিক রিপোর্ট অনুসারে, গায়ক সেলিন ডিওন, লেডি গাগা এবং ফরাসি-মালিয়ান আরএন্ডবি তারকা আয়া নাকামুরাও অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন। এই প্রথম অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্যে উন্মুক্ত করা হবে।

সেলিন ডিওন তাঁর অসুস্থতা কাটানোর পর এই প্রথম কনসার্ট করছেন। লেডি গাগাকেও পরবর্তীতে জোকার ২-এ দেখা যাবে। তবে তাঁদের পারফরম্যান্সের কথা এখনও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি। অলিম্পিক্সের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানটি যতটা সম্ভব মানুষের জন্য উন্মুক্ত প্রথম। আশিটি বিশাল স্ক্রিন এবং কৌশলগতভাবে স্থাপন করা স্পিকার প্রত্যেককে ফ্রান্সের রাজধানী জুড়ে প্রতিধ্বনিত এই শোটির জাদুকরী পরিবেশ উপভোগ করার অনুমতি দেওয়া হয়েছে। প্যারিস ২০২৪ সালের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি গেমসের ইতিহাসে সবচেয়ে বড়। কুচকাওয়াজটি জার্ডিন দেস প্লান্টেসের পাশে অস্টারলিটজ ব্রিজ (পূর্ব) থেকে শুরু হবে এবং ট্রোকাডেরো (পশ্চিম) এ শেষ হবে।

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ