প্যালেস্তাইনকে স্বীকৃতি দিল স্লোভেনিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্লোভেনিয়া। মঙ্গলবার (৪ জুন) স্লোভেনিয়ার পার্লামেন্টে এই সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আজকের স্বীকৃতি, পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলো দেখা গেছে।

এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছিলেন, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব। শুধু তাই নয়, গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ‘সম্পূর্ণ রূপে প্রস্তুত’ বলে এরইমধ্যে ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর। এই নিয়ে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের দেশ স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিতেই পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে তা পরিস্কার করেছেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার(৩০ মে) এক সংবাদিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব জানিয়েছিলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে।  আর এরপরেই  শেষ পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্লোভেনিয়া।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি