সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে বানাতে নিজেকে গুলি ১৭ বছর বয়সী র‍্যাপারের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হুঁচো হ্যান্ডগান নিয়ে গান গাইছিল এবং নাচছিল। আর গাইতে গাইতেই ওই র‌্যাপার আগ্নেয়াস্ত্রটি নিজের মাথায় ঠেকায় এবং ট্রিগার চেপে আত্মহত্যা করে। কিন্তু তদন্ত অনুযায়ী সে ইচ্ছাকৃত কিছু করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানাতে বানাতেই গুলিবিদ্ধ হয়ে মারা গেল একজন ১৭ বছর বয়সী উচ্চাকাঙ্ক্ষী র‌্যাপার। দ্য নিউইয়র্ক পোস্ট অনুসারে, গত ১৫ মে রবিবার ওই র‌্যাপার নিজেকেই গুলি করেছে৷ আর ঘটনাটি ঘটে, যখন সে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও চিত্রায়ণ করছিল। আর মর্মান্তিক এই ঘটনায় সঙ্গে সঙ্গে মারা যায় ১৭ বছর বয়সী কিশোরটি। তবে পুলিশ নিহতের নাম প্রকাশ করেননি। সোশ্যাল মিডিয়া ফুটেজে তাঁকে সাফোক-ভিত্তিক র‌্যাপার রাইলো হুনচো হিসেবে শনাক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হুঁচো হ্যান্ডগান নিয়ে গান গাইছিল এবং নাচছিল। আর গাইতে গাইতেই ওই র‌্যাপার আগ্নেয়াস্ত্রটি নিজের মাথায় ঠেকায় এবং ট্রিগার চেপে আত্মহত্যা করে। কিন্তু তদন্ত অনুযায়ী সে ইচ্ছাকৃত কিছু করেনি।

ভিডিওটি শুটি করার সময় যখন কিশোরটি বন্দুক নিয়ে খেলছিল, তখনই সে নিজের দিকে ভুলবশত গুলি চালিয়ে দেয়, গুলির শব্দ শোনা যায়, এবং ক্যামেরা পড়ে যায়। তবে ঘটনার আর কোনও বিবরণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত শুরু করেছে। কিন্তু তদন্তের ভিত্তিতে প্রাথমিক অনুমান, এটি কিশোরটির অনিচ্ছাকৃত কাজ। মর্মান্তিক ঘটনাটি তে কিশোরটির পরিবারে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে। এই কঠিন সময়ে Huncho এর মাকে সমর্থন করার জন্য একটি GoFundMe পেজ তৈরি করা হয়েছে। র‌্যাপারের এক চাচাতো ভাই পোস্টে লিখেছেন, “সে তার একমাত্র ছেলে ছিল! তিনি তাঁর সিঙ্গল অভিভাবক ছিলেন, তিনি একাই তার ছেলের যথাসাধ্য যত্ন নিতেন। আত্মহত্যা বা দুর্ঘটনা তার মৃত্যুর কারণ ছিল, এবং আমরা এখনও কেন সে এই কাজটি করল তা বের করার চেষ্টা করছি। এই মূহুর্তে আমাদের সাহায্য করুন।” তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ে নানারকম কর্মকান্ড, খেলার ছলে পিস্তলকে ব্যবহার করা নতুন নয়।

এটি একটি বহুমুখী সমস্যা যা শিশু এবং কিশোর-কিশোরীদের উপর এর প্রভাব বিস্তার করেছে। যা কিনা মাঝে মধ্যে রীতিমতো উদ্বেগজনক হয়ে ওঠে।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে সাম্প্রতিক বার্ষিক মৃত্যুর পরিসংখ্যানের পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ অনুসারে , মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু এবং কিশোর-কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ বন্দুক। ২০২১ সালে, ২,৫৯০ শিশু এবং ১৮ বছরের কম বয়সী কিশোর বন্দুকের সহিংসতায় মারা গেছে, যা ২০১৯ থেকে ৪৬% বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সংক্রান্ত সমস্ত মৃত্যুর 54% ছিল আত্মহত্যা (২৬,৩২৮), যেখানে ৪৩% ছিল খুন (২০,৯৫৮), হয়েছিল। সেই বছর বাকি বন্দুকের মৃত্যু দুর্ঘটনাজনিত (৫৪৯), আইন প্রয়োগকারীরা জড়িত (৫৩৭), অথবা অনির্ণিত পরিস্থিতিতে ছিল (৪৫৮)।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে