পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সেনা জওয়ানদের রক্তে ফের ভিজল পাকিস্তানের মাটি। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে একটি নিরাপত্তা চৌকি। ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন ১৫ জন। তার মধ্যে ১২ জন সেনা সদস্য, দুজন পুলিশ সদস্য এবং বন বিভাগের একজন প্রাক্তন আধিকারিক রয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআরের তরফ থেকে এ খবর জানানো হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় পুলিশ কর্তাদের সন্দেহ, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরাই ওই বিস্ফোরণের নেপথ্যে।

সেনার তরফে জানানো হয়েছে, ‘গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে খাইবার পাখতুনখোয়ার টঙ্ক জেলায় নিরাপত্তা তল্লাশি চৌকির একটি পাঁচিলে আঘাত হানে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। শক্তিশালী বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। ছিন্নভিন্ন হয়ে যান ১২ সেনা সদস্য, দুই পুলিশ সদস্য এবং বন দফতরের প্রাক্তন এক আধিকারিক। এর পরেই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। বন্দুকযুদ্ধে ১২ জঙ্গিকে খতম করে সেনা জওয়ানরা। বিস্ফোরণে নিরাপত্তা তল্লাশি চৌকিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’গত কয়েক বছর ধরেই খাইবার পাখতুনখোয়া পাক সেনার বধ্যভূমি হয়ে দাঁড়িয়েছে। নিষিদ্ধ ঘোষিত ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর জঙ্গিদের সঙ্গে প্রায়শই গুলির লড়াই হচ্ছে পাক সেনার। শুধু তাই নয়, সেনা-পুলিশ ও সরকারি আধিকারিকদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা এবং বিস্ফোরণ ঘটিয়ে চলেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সদস্যরা।

পাক সেনার অভিযোগ, পড়শি আফগানিস্তানে অবস্থানরত জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে লাগাতার হামলা চালাচ্ছে। আর ওই হামলায় মদত জুগিয়ে চলেছেন তালিবানরা। যদিও আফগানিস্তানের তালিবান সরকার ওই অভিযোগ নস্যা‍ৎ করে দিয়েছে।  গত কয়েক মাস ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চলছে। আফগানিস্তানের অভ্যন্তরে অবস্থিত জঙ্গি ডেরা লক্ষ্য করে একাধিকবার বিমান হামলাও চালিয়েছে পাক সেনা। গত জুন মাসে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের হামলায় বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে