এই মুহূর্তে

একাধিক মহিলাকে ধর্ষণ, হামলাসহ ৩৮টি অভিযোগ গ্রেফতার নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক: হামলা, ছুরি দিয়ে আঘাত, ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের (যুবরাজ্ঞী) বড় ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে। অসলোতে স্থানীয় সময় আজ মঙ্গলবার তাঁর বিচার শুরুর কথা রয়েছে। জানা গিয়েছে, মারিয়াস বোর্গ হোইবির বিরুদ্ধে মোট ৩৮টি অভিযোগ রয়েছে যার মধ্যে রয়েছে চারজন মহিলাকে ধর্ষণের অভিযোগ।

জানা গিয়েছে, ২৯ বছর বয়সী হোইবি নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে এবং সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হাকনের সৎছেলে। সোমবার, অসলো জেলা আদালত নতুন করে অপরাধের কারণে তাকে চার সপ্তাহ পর্যন্ত আটক রাখার অনুরোধ মঞ্জুর করেছে। আসামিপক্ষের আইনজীবী পেটার সেকুলিক জানিয়েছেন রবিবার অন্য একজন ব্যক্তির উপর হামলার সঙ্গে জড়িত থাকার একটি ঘটনার পরে তাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ অভিযোগে তাঁর বিরুদ্ধে ছুরি নিয়ে হামলা এবং আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: নাবালিকা পুত্রবধূকে মানতে নারাজ, বাবা-মাকে বেধড়ক মার গুণধর ছেলের

হোইবি অসলো আদালতে ৩৮টি অভিযোগের সম্মুখীন হচ্ছে। যার মধ্যে মধ্যে রয়েছে ধর্ষণ, এক প্রাক্তন সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তাঁকে নির্যাতন, সহিংসতা এবং ৩.৫ কেজি গাঁজা পরিবহন করা। অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে খুনের হুমকি দেওয়া এবং ট্রাফিক আইন লঙ্ঘন করা। এ ঘটনাকে নরওয়ের রাজপরিবারের মধ্যে সাম্প্রতিক সময়ের আরেকটি বড় কেলেঙ্কারি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি এটাও জানা গিয়েছে, জানা গেছে, ক্রাউন প্রিন্সেস মেটে–ম্যারিট ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে টানা তিন বছর  আমেরিকার কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তার মধ্যেই রাজ  পরিবারের ছেলের গ্রেফতারির ঘটনা ঘটল। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইয়ারওয়াক্স পরীক্ষা বদলে দেবে আপনি ক্যান্সার আক্রান্ত কিনা, যুগান্তকারী আবিষ্কার ব্রাজিলের গবেষকদের

বেড়িয়ে আসবে কোন সত্যি? এপস্টিন কাণ্ডে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন-হিলারি

মিটবে সংঘাত? হামলার হুঁশিয়রির মধ্যে তুরস্কে আলোচনায় বসছে আমেরিকা-ইরান

‘‌ভারতীয়দের আগে হত্যা করো’‌, নরওয়ের প্রাক্তন কূটনীতিকের বিতর্কিত মন্তব্য ফাঁস

কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের কাছে গিয়েছিল কাবার গিলাফ, নয়া বিতর্ক

ফের ইউক্রেনে অতর্কিতে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২ জন খনি শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ