সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়রা। শনিবার (১৮ জুলাই) ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন তাঁরা। ওই কর্মসূচি থেকে অবিলম্বে দিল্লির যন্তর-মন্তরে ধর্না কর্মসূচিতে সামিল হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আলোচনায় বসার জন্য দাবি জানানো হয়েছে।

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা ২০ দিন ধরে অনশন করে চলেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর-মন্তরে চলা ওই অনশনকে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়রা সমর্থন জানিয়ে চলেছেন। তিন দিন আগেই মার্কিন মুলুকে থাকা প্রবাসী ভারতীয়দের একাধিক সংগঠনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানানো হয়েছিল, ‘অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক।’ একই সঙ্গে ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা।

শনিবার (১৮ জুলাই) মার্কিন প্রবাসী ভারতীয়দের দুই সংগঠন ‘হিন্দু’জ ফর হিউম্যান রাইটস’ এবং ‘দ্য আজাদি প্রোজেক্ট’-এর সদস্যরা সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন। ওয়াশিংটনে ভারতীয় দুতাবাসের পাশে থাকা মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে জড়ো হন তাঁরা। এর পরে দূতাবাসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। ভারতীয় শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁসে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি কেন্দ্রীয শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফারও দাবি জানান। ‘হিন্দু’জ ফর হিউম্যান রাইটস’ এর তরফে সুনীতা বিশ্বনাথ সাংবাদিকদের বলেন, ‘সরকারের উচিত আর অপেক্ষা না করা। যন্তর-মন্তরে বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়া উচিত।’

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালে ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

বাড়িতে রঙ করতে এসে হাতসাফাইয়ের অভিযোগ! উদ্ধার নগদ ও সোনার গয়না, গ্রেফতার ৩

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ

আর জি করে রোগীদের বেডে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের