৫ বছরের কারাদন্ড ইউনের, কী অভিযোগ দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে কারাদন্ড দিল আদালত। শুক্রবার দেশটির একটি আদালত প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইউনের ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। মার্শাল ল জারি করার চেষ্টা ব্যর্থ হয়েছে। তারপর ইউন সুক ইউলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টা মামলায় রায় ঘোষণা হয়েছে।

জানা গিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত করে তাঁকে কারাদন্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে মার্শাল ল ঘোষণাকে কেন্দ্র করে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ইউনের বিরুদ্ধে। সেটা কার্যকর করতে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি সরকারি নথি ছাড়া জাল করা মার্শাল ল জারির ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনি প্রক্রিয়া মেনে না চলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।ক্ষমতাচূত্য ইউনের বিরুদ্ধে এই প্রথম কোনো আদালত রায় দিল।

আদালতের এই রায়ের বিরুদ্ধে নতুন করে আপিল করে আইনি সাহায্যের দ্বারস্থ হতে পারেন তিনি। ৬৫ বছর বয়সি ইউন সুক-ইওল ২০২৪ সালের ডিসেম্বরের এক রাতে আচমকাই সামরিক আইন জারি করেছিলেন। এর প্রভাব পড়েছিল গোটা দেশে। বিরোধী দল-নিয়ন্ত্রিত জাতীয় সংসদ দ্রুত তা বাতিল করে দিয়েছিল। এখানেই শেষ নয়। দেশের সাধারণ মানুষও প্রতিবাদে পথে নেমে এসেছিল। তাঁরা রাস্তা নেমে সংসদ দখল করা থেকে আটকেছিল সেনাদের। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহার করা হয়েছিল। ১৯৮০-র দশকে গণতন্ত্র প্রতিষ্ঠার পরে সামরিক আইন জারির ঘটনা দেশটিকে বিপদে ফেলে দিয়েছিল। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের