গবেষণা চুরির দায়ে অযোগ্য শিক্ষিকার তালিকায় দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সময়টা মোটেও ভাল যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি কিম হিওন কি’র। ঘুষ নেওয়া ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ইতিমধ্যেই জেলে ঠাঁই হয়েছে। এবার তাঁকে দেওয়া মাস্টার্স ডিগ্রি (এম এ ডিগ্রি) বাতিল করল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তার জেরেই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কিম হিওন কি’র শিক্ষকতার লাইসেন্স বাতিল করেছে সিওল মেট্রোপলিটান অফিস অব এডুকেশন (এসএমওই)। অযোগ্য শিক্ষক হিসাবে ঘোষিত করা হয়েছে দেশের প্রাক্তন ফার্স্ট লেডিকে।

দক্ষিণ কোরিয়ার ‘ইয়োনোপ নিউজ এজেন্সি’-র প্রতিবেদন অনুসারে, গত জুন মাসে সিওলের সুকমিউং মহিলা বিশ্ববিদ্যালয় থিসিস চুরির কারণে তাদের গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশন থেকে অর্জিত কিম হিওন কি’র স্নাতকোত্তর ডিগ্রি বাতিল করে। তিনি শিক্ষায় তার স্নাতকোত্তর ডিগ্রির উপর ভিত্তি করে তার শিক্ষকতার সার্টিফিকেট অর্জন করেছিলেন।

গত ১২ অগস্ট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি কিমকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ডয়েচ মোটর্স নামে বিএমডব্লিউ ডিলারের শেয়ারমূল্য কারসাজির মাধ্যমে ৮০০ মিলিয়ন ইওন (কোরিয়ান মুদ্রা) অবৈধভাবে অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ব্যবসায়িক সুবিধা পাওয়ার বিনিময়ে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হিরের নেকলেস ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। এছাড়া ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন এবং গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপও করেছিলেন। যদিও আদালতে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি। তবে তাতে খুব একটা লাভ হয়নি। আদালতের নির্দেশে কিম হিউন কি-কে সিওলের নাম্বু ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। অন্য বন্দিদের সঙ্গেই রাত কাটাতে হয় তাঁকে। তবে হাই প্রোফাইল আসামি বলে কিমকে শোয়ার জন্য একটি মোটা গদি দেওয়া হয়েছিল। পাশাপাশি বেশ কিছু বাড়তি সুবিধাও পাচ্ছেন তিনি।

উল্লেখ্য, গত বছর ক্ষমতা ধরে রাখতে সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। একই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন ফার্স্ট লেডির গ্রেফতার হওয়া দক্ষিণ কোরিয়ার ইতিহাসে নজিরবিহীন।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী