মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কো থেকে স্পেনের সেউতা (Ceuta)-য় অবৈধভাবে ঢোকার সময়ে কমপক্ষে ৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল স্পেন সরকার। বৃহস্পতিবার সীমান্ত বেড়া ভেঙে বিপুল সংখ্যক মানুষ স্প্যানিশ ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দেয় মাদ্রিদ।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিউটায় নিরাপত্তা জোরদার করতে সিভিল গার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও মোতায়েন করা হবে। পাশাপাশি শুক্রবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। স্থানীয় প্রশাসনের দাবি, সীমান্ত পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। হাজার হাজার অভিবাসী একসঙ্গে সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ব্যাপক চাপ তৈরি হয়। সিউটার সিভিল গার্ড কর্মকর্তাদের প্রধান রশিদ সবিহি বলেন, সীমান্তে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সঠিকভাবে কতজন প্রবেশ করেছে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

মানবাধিকার সংগঠনগুলিও পরিস্থিতিকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছে। মরক্কোর মানবাধিকার সংগঠনের সদস্য জানান, তারাজাল সীমান্ত অস্বাভাবিক পরিস্থিতিতে খুলে দেওয়া হয়েছিল, তার সুযোগে বিপুল সংখ্যক মানুষ স্পেনে ঢুকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, বহু মানুষ সমুদ্রতীরের বাঁধ টপকে সিউটার রাস্তায় ঢুকে পড়ছেন। অধিকাংশই যুবক হলেও মহিলা ও শিশুদেরও সীমান্ত পার হতে দেখা যায়। কেউ কেউ স্পেনে পৌঁছে আনন্দ প্রকাশ করে স্লোগানও দেন। এই বিশৃঙ্খলার মধ্যেই অন্তত নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্পেনের প্রশাসন। যদিও কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রের দাবি, সমুদ্রে একাধিক মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে মরক্কো সরকারের সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে। সীমান্ত অতিক্রমের চেষ্টা করা বহু মানুষকে মরক্কোর পুলিশ আটক করেছে। দুই দেশই অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের জরুরি অবস্থা ঘোষণার দাবি সত্ত্বেও স্পেন সরকার জানিয়েছে, দেশের বর্তমান আইন অনুযায়ী শুধুমাত্র অভিবাসন সংকটের ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা সম্ভব নয়। এদিকে সিউটার পরিস্থিতি ইউরোপের অন্য দেশগুলিতেও রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের পক্ষে মত দিয়েছেন এবং ইউরোপের উন্মুক্ত সীমান্ত নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী