স্পেনে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন। দেশটিতে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২০৫-এ দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মী দল। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কাজ উদ্ধারকারী দল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশটি। বন্যায় দেশটিতে সেতু ধ্বংস হয়েছে। শহর কাদা-জলে ঢেকে গিয়েছে। জল, বিদ্যুৎ ও খাদ্য সংকটে থাকা অনেক জায়গা ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ‘কর্তৃপক্ষ আরও দ্রুত বন্যার ঝুঁকির সতর্কতা দিলে হয়ত আরও প্রাণ বাঁচানো যেত। এটা দু:খজনক যে আমাদের স্থানীয় সরকার বন্যা আসছে জেনেও কোনো পদক্ষেপ নেয়নি।’ প্রশ্ন উঠছে যে বিপর্যয়কালীন সেবা কতটা কাজ করেছে। কারণ তাদের বিরুদ্ধে ধীরগতিতে কাজ করার অভিযোগ এসেছে।

এদিকে দেশটির ভ্যালেন্সিয়ার আলদাইয়া শহরের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এই এলাকায় বন্যার প্রবণতা আছে। স্পেনের বিভিন্ন অঞ্চলের সহযোগিতা-বিষয়ক মন্ত্রী আঞ্জেল ভিক্টর তোরেস জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ১ হাজার ২০০ জনের বেশি কর্মী ড্রোনের সাহায্যে ত্রাণ দিয়েছেন। তবে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনও ঝুঁকির মুখে আছে দেশটির বিভিন্ন এলাকা।

ইতিমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, ‘ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের জীবন বাঁচানো। যদিও গত মঙ্গলবার রাতে কিছু শহরে বন্যার ভয়াবহতা বেড়ে যাওয়ায় কাদা ও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারকাজ ফেলে রেখে চলে যেতে বাধ্য হন উদ্ধারকর্মীরা।’

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১