অনলাইনে নীল ছবি দেখার জন্য চালু ‘পর্ন পাসপোর্ট’, কোন দেশ এমন পথে হাঁটল?

Share:

নিজস্ব প্রতিনিধি: সামাজিক অবক্ষয় রোধ করতে অনেক দেশই পর্ন সাইটগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তার পরেও লুকিয়ে-চুরিয়ে চলছে নীল ছবি দেখা। বিশেষ করে নাবালক কিশোর-কিশোরীদের মধ্যে পর্ন সাইট দেখার প্রবণতা বেড়ে চলেছে। সেই প্রবণতায় লাগাম টানতে এবার ‘পর্ন পাসপোর্ট’ চালুর সিদ্ধান্ত নিল স্পেন।

তবে সবাই ওই পর্ন পাসপোর্ট পাবেন না। যাঁদের বয়স ১৮ বছরের বেশি তারাই নীল ছবি বা প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি কনটেন্ট দেখার সুযোগ পাবেন। ওই পাসপোর্ট পেলেই ইচ্ছেখুশিমতো নীল ছবি কিংবা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট দেখা যাবে না। একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণ পর্ন ছবি দেখার সুযোগ মিলবে।কে কতটা পরিমাণ নীল ছবি বা প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি কনটেন্ট দেখছেন তা নজরে থাকবে সরকারের।

কিন্তু আচমকাই ‘পর্ন পাসপোর্ট’ চালুর পথে কেন হাঁটল স্পেন সরকার? গত কয়েক মাস ধরেই কিশোর-কিশোরীদের পর্ন আসক্তি বেড়ে চলা নিয়ে কঠোর নিয়ম চালুর দাবিতে আন্দোলন চালাচ্ছে পর্নগ্রাফি বিরোধী সংগঠন ডালে উনা ভুয়েলটা। আর ওই আন্দোলনের ফলে ঘুম ভেঙেছে প্রশাসনের। দেশের কিশোর-কিশোরীদের পর্ন আসক্তি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। তাঁর কথায়, ‘যেভাবে ১৫ বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা পর্ন আসক্ত হয়ে পড়েছে, তা যথেষ্টই বিরক্তিকর এবং বিপর্যয়মূলক। ওই পর্ন আসক্তিতে এখন থেকেই লাগাম টানার প্রয়োজন হয়ে পড়েছে।’

স্পেন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নীল ছবি কিংবা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট দেখার জন্য মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে দর্শকদের। আর ওই অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে নিজের বয়স জানাতে হবে। বয়সের প্রমাণ হিসাবে সরকারের দেওয়া পাঁচটি পরিচয়পত্রের যে কোনও একটি উল্লেখ করতে হবে। প্রতি মাসে ৩০টি অ্যাডাল্ট কনটেন্ট দেখার সুযোগ পাবেন অ্যাপ গ্রাহকরা। তবে বাড়তি কনটেন্ট দেখার অনুরোধও জানাতে পারবেন।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে