১১৭ বছরে প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মারিয়া ব্রানিয়াস

১৯৩৬-৩৯ সালের গৃহযুদ্ধ, এক শতাব্দির ব্যবধানে দুটি মহামারিই দেখেছেন তিনি। ১৯১৮ সালের ফ্লু মহামারি এবং ২০২০-২০২১ সালের কোভিড মহামারিও দেখলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মারিয়া ব্রানিয়াস। মঙ্গলবার স্পেনের একটি বেসরকারি হাসপাতালে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মারিয়া ব্রানিয়াস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর। মঙ্গলবার তাঁর বাড়ির একজন মুখপাত্র X অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘মারিয়া ব্রানিয়াস আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি যেমনটা চেয়েছিলেন, তেমনটাই হয়েছে, হাসপাতালে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কোনও ব্যথা ও যন্ত্রণা ছাড়াই নিঃশব্দে চলে গেলেন মারিয়া ব্রানিয়াস।’

যদিও মৃত্যুর আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন মারিয়া ব্রানিয়াস। তিনি জানিয়ে দিয়েছিলেন, সোমবারের মধ্যেই তিনি মারা যাবেন। কারণ তিনি এখন যথেষ্ঠ দুর্বল বোধ করছেন। তাই সময় চলে এসেছে তাঁর পৃথিবী ত্যাগ করার। তাঁর টুইটার অ্যাকাউন্ট তাঁর মেয়ে পরিচালনা করেন। তিনিই বলেছেন, হাসপাতাল থেকে তাঁর চিকিৎসকই তাঁর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ড অনুযায়ী, চলতি বছর ৪ মার্চ ১১৭ বছর বয়সে পরিণত হয়েছিলেন মারিয়া ব্রানিয়াস। আর ২০২৩ সালে তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মহিলা হিসেবে রেকর্ড করেন, ১৯০৭ সালের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছিলেন মারিয়া ব্রানিয়াস। জন্মের ৭ বছর পর তিনি তাঁর পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন। এবং এখানেই তিনি তাঁর বাকি জীবনটা কাটিয়েছেন। ১৯৩৬-৩৯ সালের গৃহযুদ্ধ, এক শতাব্দির ব্যবধানে দুটি মহামারিই দেখেছেন তিনি। ১৯১৮ সালের ফ্লু মহামারি এবং ২০২০-২০২১ সালের কোভিড মহামারিও দেখলেন তিনি।

১৯৩১ সালে তিনি কাতলান ডাক্তার জোয়ান মোরেটকে বিয়ে করেন। তাঁর তিন সন্তান। ১৯৭৬ সালে তাঁর স্বামী মারা যান। তাঁর ছেলে অগাস্টও ৮৬ বছর বয়সে ট্র্যাক্টর দুর্ঘটনায় মারা যান। বেঁচে থাকতে ছেলে ও স্বামী দুইজনেরই মৃত্যু দেখেছেন তিনি। তিনি একজন প্রানোচ্ছ্বল মানুষ ছিলেন। তাই এত বছর বেঁচে গেলেন। তবে তিনি বিশ্বের ইতিহাসে ১২ তম প্রবীণ ব্যক্তি। এর আগে সবচেয়ে বয়স্ক মহিলা ছিলেন ফরাসি মহিলা জিন ক্যালমেন্ট। যিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল