দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেওয়াল ধরে মুত্রত্যাগ করলেই ছিটকে মুখে, ব্রিটেনে বিশেষ ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: চলার পথে পুরুষমানুষের রাস্তায় মূত্রত্যাগ একটি সাধারণ ঘটনা। দেওয়াল দেখলেই দাঁড়িয়ে পড়া এবং নিজেকে একটু ভারমুক্ত করার বাসনা জেগে ওঠে। এই দৃশ্য শুধু ভারতেই দেখা যায় না, দেখা যায় ব্রিটেনে। ব্রিটেন এবার এই বদ অভ্যাস বন্ধ করতে অভিনব রাস্তায় হাঁটল।

দেওয়ালে তারা বিশেষ একটি রঙ ব্যবহার করতে চলেছে। এই রঙের বিশেষত্ব হল, কোনও ব্যক্তি দেওয়াল ধরে দাড়িয়ে মূত্র ত্যাগ করলে সেটা সঙ্গে সঙ্গে তাঁর মুখে ছিটে আসবে। তাকে করতে হবে মূত্রস্নান। এই বিশেষ রঙ আসলে একটি জল শুষে নিতে পারে না। লন্ডনের পাঁচটি শহরের দেওয়ালে এই রঙ ব্যবহারের সিদ্ধান্ত নেওযা হয়েছে। সেই পাঁচ শহরের মধ্যে রয়েছে ওয়েস্টমিনিস্টার এবং মধ্য লন্ডন। সরকারের তরফ থেকে পোস্টার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শহরবাসীকে সতর্ক করার উদ্দেশ্য নিয়ে এই পোস্টার। থাকবে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলে জানা যাবে কাছাকাছি শৌচালয় কোথায়। থাকছে জরিমানার ব্যবস্থাও। প্রকাশ্যে কাউকে মূত্রত্যাগ করতে দেখলে তাকে দিতে হবে ১৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ১৫,০৭০টাকা।

ওয়েস্ট মিনিস্টার সিটি কাউন্সিলের উপপ্রধান বলেন, বছরের পর বছর এই দৃশ্য দেখতে দেখতে বিরক্ত ধরে গিয়েছে। কিছু মানুষের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রাস্তায় দাঁড়িয়ে মূত্রত্যাগ। শহরের বহু দেওয়াল নষ্ট হয়েছে তাদের জন্য। এই অভ্যাসে এবার চিরকালের মতো দাঁড়ি টানার সময় হয়েছে। তাই, বিশেষ ।

আরও পড়ুন জগিং করতে করতে জঞ্জাল সাফাই, ব্রিটেনে প্রশংসিত ভারতীয় পড়ুয়া

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ