৫৪ বছর বাদে ফিরে পেলেন হারিয়ে যাওয়া বিয়ের আংটি ! খুশিতে ডগমগ ম্যারিলিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  আমাদের কোন দামী জিনিস হারিয়ে গেলে খুব বেশি হলে সাতদিন মনে থাকে। তন্ন তন্ন করে খুঁজে সেই জিনিসটা না পাওয়া গেলে, আর আমাদের সেই জিনসের প্রতি ধীরে ধীরে মায়া কাটাতে শিখতে হয়। ঠিক এরকমই মায়া কাটিয়েছিল ম্যারিলিন। আপনার প্রশ্ন উঠছে নিশ্চয়ই কে এই ম্যারিলিন ? কি হয়েছিল তাঁর সঙ্গে ? ম্যারিলিন হলেন নিথ–পোর্ট টালবটের পন্টারডাউইর বাসিন্দা। তাঁর একটি মূল্যবান আংটি হারিয়ে গেছিল। আংটি’টি ছিল তাঁর বিয়ের আংটি। সেই আংটি এক নয়, দুই নয়, ৫৪ বছর পর ফিরে পেয়েছেন তিনি। আংটিটি পাওয়ার পর সব উৎসব চলছে এটিকে ঘিরে।

সালটা তখন ১৯৭০। পারিবারিক খামারে কাজ করছিলেন ম্যারিলিন। সেইসময় গরুকে খড় খাওয়ানোর কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর ঠিক সেই সময় ম্যারিলিনের সাধের আংটি’টি হারিয়ে যায়। এরপর সারা খামার আর বাড়ি খুঁজে একাকার করলেও মেলে নি খোঁজ। তন্ন তন্ন করে খুঁজেও আর পাননি বিয়ের সেই আংটি। তখন থেকেই খুব হতাশ ছিলেন তিনি। এমনকি সেই আংটি ফিরে পাবার আশা ছেড়েই দিয়েছিলেন একপ্রকার। তবে মিরাকল ঘটল ৫৪ বছর পর। আবার ও ফিরে পেলেন সেই হারিয়ে যাওয়া আংটি।

এই হারিয়ে যাওয়া আংটির প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাচক্রে সেই আংটি খুঁজে পাওয়ার পর তিনি অনেকক্ষণ তাকিয়ে ছিলেন। অথচ হারিয়ে যাওয়ার পর আর খুঁজে না পেয়ে আংটিটির আশা তিনি ছেড়েই দিয়েছিলেন। এটির দিকে আর কখনোই ফিরে তাকাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।

শনাক্তবিদ কিথ ফিলিপসের মনে ছিল অন্য কিছু। তিনি খামারের লোকজনকে বিভিন্ন সময় সেখানকার ভূমি খননের পরামর্শ দিয়ে আসছিলেন। তাঁর হিসাবে, সেখানে মাটির নিচে অনেক মূল্যবান জিনিস থাকতে পারে। এই প্রসঙ্গে ম্যারিলিন বলেন, ‘ফিলিপস বিভিন্ন সময় আমাদের খামারের মাটিতে পাওয়া মুদ্রা এবং বিভিন্ন ক্ষুদ্র জিনিসপত্র দেখাতেন।’

ম্যারিলিন ঘটনা প্রসঙ্গে আরও বিস্তারিত বলেন, একদিন সন্ধ্যাবেলায় ফিলিপস যখন খামার ত্যাগ করছিলেন, আমি তাঁকে মজার ছলে বলেছিলাম, ফিলিপস শোনো, যেসব আবর্জনা তুমি উদ্ধার করেছ এসব ফেলে দাও। যাও, আমার বিয়ের আংটিটি খুঁজে বের করতে পার কি না, দেখো।’

দুজনেই এই কথা বলতে বলতে হো হো করে হেসে ওঠেছিলেন। তবে এক সপ্তাহ বা তারও কিছু পরে ফিলিপস ম্যারিলিনের বিয়ের সেই আংটি নিয়ে হাজির হন। যা দেখে আশ্চর্য হন সকলেই। জানা গেছে খামারের মাঠে মাটির প্রায় আট ইঞ্চি নিচে আংটিটি চাপা পড়ে ছিল। ফিলিপসের উদ্ধারের পর আংটিটি টুথব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেন ম্যারিলিন। তারপর থেকেই হাতেই পরে আছেন সেই আংটি। গত জানুয়ারিতে ম্যারিলিনের স্বামী ৮০ বছরে পা দিয়েছেন। কিন্তু তাঁর জন্মদিনের অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে।কারণ, আংটি পাওয়ার পর এটিকে ঘিরে চলছে জমজমাট উৎসব। খুশি ফিলিপস, খুশিতে ডগমগ ম্যারিলিন এবং তাঁর পরিবারও।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে