জ্বালানি সঙ্কটের কারণে সাপ্তাহিক ছুটি তিনদিন করল ভারতের পড়শি দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটের জ্বালায় জ্বলছে বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে ছোট ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল দেশগুলোর অবস্থা  বেশ সঙ্গীন। জ্বালানির অভাবে রান্নার গ্যাসের সঙ্কটের পাশাপাশি পেট্রল পাম্পগুলিও শূন্য হয়ে পড়েছে। এবার জ্বালানি সঙ্কট থেকে রেহাই পেতে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে তিন দিন করল দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। এখন থেকে প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে। ফলে সপ্তাহে চারদিন অফিস চালু থাকবে। দেশের সাধারন মানুষকে আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন  রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়কে। তাঁর কথায়, ‘আমাদের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে আশা রাখতে হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা ও ইজরায়েলের মহাযুদ্ধ। গত ১৮ দিন চলছে লড়াই। বিশ্বের জ্বালানির ২০ শতাংশ যে পথ দিয়ে পরিবহণ করা হয়, সেই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়েছে। ইরানের তরফে হুমকি দেওয়া হয়েছে, ২০০ ডলারে তেল কেনার জন্য বিশ্ববাসীকে প্রস্তুত থাকতে হবে। ভারত-সহ বড় দেশগুলি জ্বালানি সঙ্কট কোনও ক্রমে মোকাবিলা করতে পারলেও শ্রীলঙ্কা-সহ ছোট দেশগুলির অবস্থা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।

জ্বালানি সঙ্কট কাটাতে শ্রীলঙ্কায় সপ্তাহে চার দিন স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। তবে হাসপাতাল, পুলিশ ও অভিবাসন বিভাগের মতো জরুরি সেবা বন্ধ হবে না। সরকার বুধবারকে বেছে নিয়েছে যাতে অফিস টানা তিন দিন একসঙ্গে বন্ধ না থাকে।ন তেলের ক্ষেত্রে রেশনিং সিস্টেম চালু করা হয়েছে। গাড়ি চালকদের জন্য জাতীয় জ্বালানি পাস বাধ্যতামূলক করা হয়েছে। ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার তেল বরাদ্দ থাকবে।

 

 

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা