কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: সব সাধুই ‘সাধু’ নয়। বরং ‘সাধুর’ বেশে লুকিয়ে থাকে অনেক অপরাধী। তেমনই ঘটনার সাক্ষী থাকলেন শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিক থেকে শুরু করে যাত্রীরা। গোপন সূত্রে খবর পেয়ে ওঁত পেতে রয়েছিলেন শুল্ক বিভাগের আধিকারিকরা। গেরুয়া আর মেরুণ বসনধারী বৌদ্ধ সন্ন্যাসীর দল এগিয়ে আসতেই শুরু হল তল্লাশি। আর সেই তল্লাশিতেই মিলল বিপুল পরিমাণ গাঁজা। যার দাম কয়েকশো কোটি টাকা। মাদক পাচারে জড়িত থাকায় ওই ২২ বৌদ্ধ সন্ন্যাসীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার শুল্ক বিভাগের আধিকারিকরা।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘গাঁজা সহ গ্রেফতার  হওয়া সন্ন্যাসীরা (ভিক্ষুরা) মূলত শিক্ষার্থী। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৪ দিনের সব খরচ-সহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। গতকাল সোমবার ৯২৭ এপ্রিল) থাইল্যান্ড ভ্রমণ শেষে দেশে ফিরেছিলেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের আটক করা হয়। প্রত্যেক ভিক্ষুর লাগেজে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার মাদক ‘কুশ’ লুকানো ছিল। পাশাপাশি ভিক্ষুদের মোবাইল ফোন তল্লাশি করে বেশ কিছু ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা যায়।’

শ্রীলঙ্কার মাদক দমন ব্যুরোর এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতরে বিশেষ কায়দায় ওই বিপুল পরিমাণ মাদক লুকানো ছিল। সম্ভবত গ্রেফতার হওয়া বৌদ্ধ ভিক্ষুরা তা জানতেন না। ধৃত ২২ জনকে জেরা করে জানা গিয়েছে, যিনি থাইল্যান্ড সফরের আয়োজক ছিলেন সেই বৌদ্ধ ভিক্ষু জানিয়েছিলেন, লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। ভ্রমণের আয়োজক ওই ভিক্ষুকে কলম্বোর উপশহর থেকে পরে গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কার বিমানবন্দর ১১০ কেজি গাঁজা সহ ২২ সন্ন্যাসীর আটকের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন